জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৬০ জামে আত-তিরমিযী i 3 SHEED SIG A CES EY oS alas 0 CI AN FR EPS TEU WS bs AICS ANS AeEACA MAHAL iss tl ১১৪২। যয়নব বিনতে কাব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত । মালেক ইবনে সিনান (রা)-র কন্যা এবং আবু সাঈদ আল-খুদরী (রা)-র বোন ফুরাইআ (রা) তাকে অবহিত করেছেন। তিনি ইদ্দাত পালনের জন্য তার নিজের বংশ খুদরা গোত্রে যেতে পারেন কি না তা জিজ্ঞেস করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তার স্বামী তার কয়েকটি পলাতক ক্রীতদাসের খোঁজে গিয়েছিলেন। সেখানে তারা তাকে হত্যা করে। ফুরাইআ (রা) বলেন, আমি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলাম। কেননা আমার স্বামী আমার জন্য তার নিজস্ব কোন ঘর রেখে যাননি, এমনকি খোরপোষও নয়। ফুরাইআ (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁ বললেন। তিনি বলেন, অতঃপর আমি ফিরে চললাম। আমি কেবল (তার) হুজরা অথবা মসজিদের নিকটে পৌছলাম, তখন রাসূলুল্লাহ সাল্লান্তাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে পুনরায় ডাকলেন বা আমাকে-ডাকার নির্দেশ দিলেন। তিনি আমাকে জিনজ্ঞেস করলেনঃ তুমি কি বলেছিলে? ফুরাইআ (রা) বলেন, আমি আমার স্বামী সম্পর্কে পূর্বে যে ঘটনা বলেছিলাম তাঁর কাছে তা পুনরায় ব্যক্ত করলাম তিনি বলেনঃ ইদ্দাত পূর্ণ না হওয়া পর্যন্ত তূমি তোমার ঘরেই অবস্থান কর। ফুরাইআ (রা) বলেন, আমি এখানে চার মাস দশ দিন ইদ্দাত পালন করলাম। তিনি বলেন, অতঃপর উসমান (রা) খলীফা হলে তিনি আমার কাছে লোক পাঠিয়ে এ বিষয়টি জানতে চাইলেন। আমি তাকে এ সম্পর্কে অবহিত করলাম। তিনি এর অনুসরণ করেছেন এবং তদনুযায়ী ফয়সালা দিয়েছেন -(মা,দা,না,দার, হা) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। অপর একটি সূত্রেও কাব ইবনে উজরা (রা) থেকে এ হাদীসটি বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলেম এ হাদীস অনুযায়ী মত গঠন করেছেন। তাদের মতে, ইদ্দাত পালনকারী মহিলা ইদ্দাতের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত স্বামীর ঘর থেকে চলে যাবে না। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমাদ ও ইসহাকের এই মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একদল বিশ্ষেজ্ঞ সাহাবী ও তৎপরবর্তী আলেমগণ বলেন, কোন মহিলা তার ইচ্ছামত যে কোন স্থানে ইদ্দাত পালন করতে পারে। স্বামীর ঘরে ইদ্দাত পালন না করলেও কোন অসুবিধা নাই। আবু ঈসা বলেন, কিন্তু প্রথমোক্ত মতই অধিকতর সহীহ । www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।