জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৮ জামে আত-তিরমিযী আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমি নিজেই তাতে নিপতিত। এ সময় মহান আল্লাহ সূরা নূরের আয়াত নাযিল করলেনঃ "যারা নিজেদের স্ত্রীদের বিরুদ্ধে যেনার অভিযোগ উত্থাপন করে অথচ নিজেরা ব্যতীত তাদের কোন সাক্ষী না থাকে তবে তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে চে. সে আল্লাহ্‌র নামে চারবার শপথ করে বলবে... যদি সে সত্যবাদী হয়” (৬-১০)। তিনি লোকটিকে ডেকে তাকে এ আয়াতগুলো পড়ে শুনান, তাকে উপদেশ দিয়ে ভালোভাবে বুঝান। তিনি তাকে বলেনঃ আখেরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি অনেক সহজ। তিনি বলেন, না, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন! আমি তাকে মিথ্যা অপবাদ দেইনি। অতঃপর তিনি স্ত্রীলোকটির প্রতি মনোনিবেশ করলেন এবং তাকেও উপদেশ দিয়ে ভালোভাবে বুঝালেনঃ আখেরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি খুবই হালকা । স্ত্রীলোকটি বলল, না, শপথ সেই সত্তার যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন! সে সত্য কথা বলেনি। রাবী (ইবনে উমার) বলেন, অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে পুরুষ লোকটিকে শপথ করালেন। তিনি চারবার আল্লাহ্র নামে শপথ করে সাক্ষ্য দিলেন যে, তিনি (অভিযোগের ব্যাপারে) সত্যবাদী । পঞ্চম বারে তিনি বলেন যে, তিনি যদি (তার আনীত অভিযোগ) মিথ্যাবাদী হন তবে তার উপর আল্লাহর অভিসম্পাত । অতঃপর তিনি স্ত্রীলোকটিকে লিআন করান। সে আল্লাহ্র নামে শপথ করে চারবার সাক্ষ্য দিল যে, তার বিরুদ্ধে উথথাপিত অভিযোগে সে স্বামী) মিথ্যাবাদী । পঞ্চম বারে সে বলল, যদি সে স্বামী) সত্যবাদী হয় তবে তার নিজের উপর আল্লাহ্র অভিসম্পাত অতঃপর রাসূলুল্লাহ সাল্লান্সাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের বিবাহ বন্ধন ছিন্ন করে দিলেন-(বু,মু)।৭ আবু ঈসা বলেন, ইবনে উমার (রা) বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে সাহল ইবনে সাদ, ইবনে আব্বাস, হুযায়ফা ও ইবনে মাসউদ (রা) থেকেও হাদীস যু ছাট PAL AL HA 4 Ne % পরত ০ i ce SA EE A At 529 06 pH ৭. স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে যেনার অভিযোগ আনে; অথবা সন্তানকে এই বলে অস্বীকার করে যে, এ সন্তান তার গুঁরসজ্জাত নয়; কিন্তু এ অভিযোগের সপক্ষে কোন চাক্ষুষ প্রমাণও না থাকে; অপর দিকে স্ত্রীও যদি এ অভিযোগ অস্বীকার করে, তাবে এ অবস্থায় স্বামী-স্ত্রী উভয়কে অথবা তাদের যে কোন একজনকে নিজ নিজ দাবির সমর্থনে আদালতে উপস্থিত হয়ে বিশেষ পদ্ধতিতে শপথ করতে হয়। এ শপথকে কুরআনের পরিভাষায় ‘লি'আন’ (অভিশাপযুক্ত শপথ) বলে। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।