জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৪২ জামে আত-তিরমিযী ইবনে আবু তালিব, ইবনে আব্বাস, জাবির ইবনে আবদুল্লাহ (রা), সাঈদ ইবনুল মুসায়্যাব, হাসান বসরী, সাঈদ ইবনে জুবাইর, আলী ইবনে হুসাইন, শুরায়হ, জাবির ইবনে যায়েদ প্রমুখ একাধিক ফিক্হ্‌বিদ সাহাবী ও তাবিঈও এই মত ব্যক্ত করেছেন। ইমাম শাফিঈও অনুরূপ কথা বলেছেন। ইবনে মাসউদ (রা) বলেন, কোন এলাকার নির্দিষ্ট মহিলাকে বিবাহ কারার কথা উল্লেখ করে তালাক দিলে সে তালাক কার্যকর হবে (কেউ যদি বলে, আমি অমুক বংশ বা অমুক এলাকার অমুক মেয়ে বিবাহ করলে সে তালাক, এ ক্ষেত্রে বিবাহ বিধিবদ্ধ হওয়ার সাথে সাথে তালাক হয়ে যাবে)। শাবী, ইবরাহীম নাখঈ ও অপরাপর আলেম বলেন, সময় নির্দিষ্ট করে বলা হলে তালাক অবতীর্ণ হবে। সুফিয়ান সাওরী ও মালেক ইবনে আনাসেরও এই মত। তারা বলেন, কোন মহিলার নাম নির্দিষ্ট করে, অথবা সময় নির্দিষ্ট করে, অথবা কোন শহরের নাম উচ্চারণ করে বলা হলে, যেমন আমি অমুক শহরের অমুক মেয়ে বিবাহ করলে (সে তালাক), এসব অবস্থায় তালাক কার্যকর হবে। ইবনুল মুবারক (র) এ সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করেছেন। তিনি বলেন, যদি কেউ এরূপ করে তবে আমি বলি. না যে, তার জন্য এ স্ত্রীলোকটি হারাম হয়ে যাবে। ইবনুল মুবারককে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হল যে, সে শপথ করে বলেছে যে, সে বিবাহ করবে না, করলে তালাক হয়ে যাবে। পরে দেখা গেল যে, তার বিয়ে করার সুমতি হয়েছে। যেসব ফিক্হ্‌বিদ এরূপ ক্ষেত্রে বিয়ে করার অ্রবকাশ আছে বলে মত প্রকাশ করেছেন, এই ব্যক্তি কি তাদের মত অনুসারণ করে বিবাহ করতে পারবে? এর উত্তরে ইবনুল মুবারক বললেন, সে যদি এই সমস্যায় জড়িত হওয়ার পূর্বে এসব ফিক্হ্‌বিদের মতে আস্থাবান হয়ে থাকে তবে তার "জন্য তাদের মত ধ্রহণ করার সুযোগ আছে। কিন্তু যে ব্যক্তি পূর্ব থেকে তাদের এ মত পছন্দ করেনি এবং পরে যখন সে এ সমস্যায় পতিত হল তখন তাদের মত ধহণ করতে চায়, তার জন্য তাদের মত গ্রহণ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। আহমাদ (র) বলেন, যদি সে বিয়ে করে তবে আমি তাকে তার স্ত্রীকে ত্যাগ করার হুকুম দেই না। ইসহাক (র) ইবনে মাসউদ (রা)-র হাদীস অনুসারে নির্দিষ্ট নারীর ক্ষেত্রে ডালাক সংঘটিত হওয়ার পক্ষপাতী হওয়া সত্বেও এইরূপ বিবাহ জায়েয মনে ফরেন। তিনি বলেন, শপথ করার পরও সে যদি এ মহিলাকে বিবাহ করে তবে আমি একথা বলি না যে, এঁ স্ত্রী তার জন্য হারাম হবে। আর অনির্দিষ্ট নারীর ক্ষেত্রে ইসহাক (র)-র এর মত আরও উদার। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।