জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৬ জ্ঞামে আত-তিরমিযী ১১১৪ সালেম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। আবদুল্লাহ ইবনে উমার (রা) তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক .দিলেন। উমার (রা) নবী সাল্লান্পাহ আলাইহি: ওয়াসাল্লামের কাছে এর বিধান. জিজ্ঞেস করলেন। তিনি বলেনঃ তাকে তার স্ত্রীকে ' ফেরত নেয়ার হুকুম দাও। অতঃপর সে যেন তাকে তূহরে(পরিত্র অবস্থা চলাকালে)অথবা গর্ভাবস্থায় তালাক দেয়।১ এ হাদীসটি হাসান ও সহীহ। ইবনে উমার (রা) থেকে এ হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মতে তালাকের সুন্নাত (আইনানুগ) পদ্ধতি হলঃ যে তুহরে সংগম করা হয়নি সেই তুহরে তালাক দেয়া। তাদের কেউ কেউ বলেছেন, তুহর অবস্থায় তিন তালাক দিলে তাও সুন্নাত নিয়ম অনুযায়ী হবে। ইমাম শাফিঈ ও আহমাদের এই মত। আর একদল আলেম বলেছেন, এক তালাক দিলে সুন্নাত পদ্ধতি মোতাবেক হবে কিন্তু একত্রে তিন তালাক দিলে হবে না। সুফিয়ান সাওরী ও ইসহাকের এই মত । গর্ভবতী স্ত্রীলোক সম্পর্কে তাদের মত হল, তাকে যে কোন সময় তালাক দেয়া যায়। শাফিঈ, আহমাদ ও ইসহাকের এই মত। আর এক দল আলেম বলেছেন, প্রতি মাসে এক তালাক দিবে (একত্রে তিন তালাক দিবে না)। অনুচ্ছেদ £ ২ নিছে LEN ‘AT £- AE SALA £6 “lb: abs ; iinet এ ণ ko hed FAY 24" . SCE ১১১৫। আবদুল্লাহ ইবনে ইয়াযীদ ইবনে রুকানা (রা) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি (রুকানা) বলেন, আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমি আমার স্ত্রীকে কাটাছিড়া (বাত্তা শব্দে) তালাক দিয়েছি। তিনি জিজ্ঞেস করেন $ এর দ্বারা তোমার কি উদ্দেশ্য ১. চার মাযহাবের ইমামাদরে মতে, হায়েয অবস্থায় স্ত্রীকে তালাক দিলে স্বামী তাকে ফেরত নিবে এবং পবিত্র অবস্থা শুরু হলে তখন ইচ্ছা হলে তালাক দিবে। কিন্তু হায়েয অবস্থায় একত্রে তিন তালাক দিলে আর ফেরত নেয়ার অবকাশ থাকে না। (অধিক ব্যাখ্যার জন্য তাফহীমুল কুরাআনের সপ্তদশ খণ্ডের ২০৬ নং পৃষ্ঠা দ্টব্য)। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।