আবওয়াবুর রিদা' ৩৩১ অনুচ্ছেদ £ ১৫ মহিলাদের একাকী সফর করা মাকরূহ । be ALES ML HES LT EI NV il dt de dr IG WG dt tl tl be pC i LEE CG 5 53 p30 DU AB LY JS eA A eA A AD পলাল 9330 Gl 31 G55 31 G21 51 Gl es bl hela ll EEE Dio Sd ১১০৭। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্গাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মহিলা আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে, তার সাথে তার পিতা অথবা তার ভাই অথবা তার স্বামী অথবা তার ছেলে অথবা তার কোন মুহরিম আত্মীয় না থাকলে তার জন্য তিন দিন বা তার অধিক সময় (একাকী) সফর করা হালাল নয়। এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, ইবনে আব্বাস ও ইবনে" উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরো বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ "কোন স্ত্রীলোক যেন তার সাথে কোন মুহরিম আত্মীয় ছাড়া (একাকী) এক দিন ও এক রাতের পথও অতিক্ৰম না করে” । বিশেষর্জ আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। কোন মহিলার সাথে কোন মুহরিম আত্মীয় ছাড়া তার একাকী ভ্রমণ করাকে তারা মাকরূহ বলেছেন। কোন মহিলার ধন-সম্পদ আছে কিন্তু তার কোন মুহরিম আত্মীয় নাই, এ অবস্থায় সে হজ্জের সফরে বের হতে পারবে কি না এই বিষয়ে তাদের মধ্যে মতভেদ আছে। একদল আলেম বলেন, তার উপর হজ্জ ফরজ নয়। কেনন! মুহরিম অন্তর্ভুক্ত আছে। মহান আল্লাহ বলেনঃ “যার এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে”’। অতএব তারা বলেন, যখন তার কোন মুহরিম আত্মীয় নাই তখন তার এই ঘর (কাবা) পর্যন্ত পৌছারও সামর্থ্য নাই। সুফিয়ান সাওরী ও কুফাবাসী আলেমদের এই মত। আর একদল আলেম বলেছেন, যাতায়াতের রাস্তা যদি নিরাপদ হয় তবে সে অন্যান্য লোকের সাথে হজ্জে যেতে পারে। ইমাম মালেক ও শাফিঈ এই মত পোষণ করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।