জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩২০ জামে আত-তিরমিযী AS FIG LS a Hl Lo dl of LSE oe Ll gh db say, Lan ১০৮৮। আইশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এক-দুই চুমুক দুধ পান (বৈবাহিক সম্পৰ্ক স্থাপন) হারাম করে না। এ হাদীসটি হাসান ও সহীহ । এ হাদীসটি আরো কয়েকটি সূত্রে বর্ণিত আছে। এ অনুচ্ছেদে উন্মুল ফাদল, আবু হুরায়রা, যুবাইর ও ইবনুয যুবাইর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী ও বিশেষজ্ঞ আলেম এ হাদীস অনুসারে আমল করেছেন। আইশা (রা) বলেন, কুরআনে "সুনির্দিষ্টভাবে দশ চুমুক” মর্মে আয়াত নাযিল হয়েছিল, পরে 'পাঁচ বার’ মানসূখ হয়েছে এবং 'পাঁচবার’-এর বিধান কার্যকর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি: ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত এটাই কার্যকর থাকল-(মু)। এ হাদীসটি আরো একটি সূত্রে আইশা (রা) থেকে বর্ণিত আছে। আইশা (রা) এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাপর স্ত্রী এ ফতোয়াই দিতেন। ইমাম শাফিঈ ও ইসহাক (র)-ও এই কথা বলেন। ইমাম আহমাদ (র) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের পরিপ্রেক্ষিতে বলেন, এক-দুইবার দুধ পান করাতে হুরমাত প্রতিষ্ঠিত হবে না। তিনি আরো বলেন, কোন ব্যক্তি যদি আইশা ({রা)-র হাদীস অনুযায়ী পাঁচবার দুধ চোষার মত ধরহণ করে তবে এটা সবচেয়ে শক্তিশালী মত হবে। এ সম্বন্ধে কোন মন্তব্য করা তার দুবলতা হিসাবে বিবেচিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একদল সাহাবী ও তাবিঈ বলেছেন, দুধ কম-বেশী যাই হোক তা শিশুর পেটে চলে গেলেই বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম হয়ে যাবে। সুফিয়ান সাওরী, মালকে ইবনে আনাস, আওযাঈ, আবদুল্লাহ, ইবনুল মুবারক, ওয়াকী (র) এবং কুফাবাসীদের এই মত (ইমাম আবু হানীফার মতও তাই)। আবদুল্লাহ ইবনে আবু মুলাইকার উপনাম আবু মুহাম্মাদ, পিতার নাম উবায়দুল্লাহ এবং দাদার নাম আবু মুলাইকা। ইবনুয যুবাইর (রা। তাকে তাইফের বিচারপতি নিয়োগ করেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরিশজন সাহাবীকে পেয়েছি। অনুচ্ছেদ £ 8 দুধপান সম্পর্কে একজন মহিলার সাক্ষ্য । be Calbs Uln Ll Be re tn oe BS. \.AA Sl on Lie en al On das iS UG HL il os db Ls www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।