আবওয়াবুন নিকাহ ৩১৫ এ অনুচ্ছেদে আল-জাররাহ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। হাসান ইবনে আলী আল-খাল্লাল ইয়াযীদ ইবনে হারূন ও আবদুর রাযযাক-সুফিয়ান-মানসূর এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত আছে। আবু ঈসা বলেন, ইবনে মাসউদ (রা) বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ। তার নিকট থেকে একাধিক সূত্রে এ হাদীসটি বর্ণিত হয়েছে। মহানবী সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লামের একদল বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলেম এ হাদীস অনুসারে আমল করেছেন। সুফিয়ান সাওরী (আবু হানীফা), আহমাদ ও ইসাহাক (র)-এর এই মত । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একদল সাহাবী, যেমন আলী ইবনে আবু তালিব, যায়েদ ইবনে সাবিত, ইবনে আব্বাস ও ইবনে উমার (রা) বলেছেন, কোন ব্যক্তি কোন স্ত্রীলোককে বিবাহ করার পর মোহর নির্ধারণ ও সহবাস করার পূর্বে মারা গেলে সে মীরাস পাবে কিন্তু মোহর পাবে না এবং তাকে ইদ্দাত পালন করতে হবে। ইমাম শাফিঈও একথা বলেছেন। তিনি আরো বন্বেছেন, যদি ওয়াশিকের কন্যা বিরওয়াআর হাদীস (সহীহ) প্রমাণিত হয় তবে এটাই হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত সর্বশেষ ফয়সালা । শাফিঈ (র) মিসর গিয়ে নিজের প্রথম মত প্রত্যাহার করেন এবং এ হাদীস অনুসারে মত গঠন করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।