আবওয়াবুন নিকাহ ৩০৭ CLS ai abt Lo I IG LSAIG AL LE DIAS Ss LL ECE SAS NE dl oa ১০৭২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি যেন তার অপর ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর নিজের ক্রুয়-বিক্রয়ের প্রস্তাব না করে এবং তার বিয়ের প্রস্তাবের উপর নিজের প্রস্তাব না দেয়-(বুনা)। কুতাইবা বলেছেন, আবু হুরায়রা (রা) এ বর্ণনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছিয়েছেন এবং ইমাম আহমাদ বলেছে, তিনি সরাসরি তাঁর কাহ থেকে বর্ণনা করেছেন। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে সামুরা ও ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম মালেক (র) বলেন, এ হাদীসের অর্থ হলঃ কোন ব্যক্তি কোন মহিলার কাছে বিবাহের প্রস্তাব পাঠালে সে যদি তা ধরহণ করে তবে অন্য ব্যক্তির এ মহিলার কাছে বিবাহের প্রস্তাব করার কোন অধিকার নাই। ইমাম শাফিঈ (র) বলেন, এ হাদীসের তাৎপর্য হলঃ কোন ব্যক্তি কোন মহিলার কাছে বিয়ের প্রস্তাব করার পর সে তাতে রাজী হলে এবং তাতে আগ্রহান্বিত হলে এ অবস্থায় অন্য লোকের তার কাছে বিয়ের প্রস্তাব করা ঠিক নয়। হাঁ যদি এ মহিলা প্রথম ব্যক্তির প্রস্তাবের প্রতি আকৃষ্ট না হয় তবে সেই অবস্থায় অন্য ব্যক্তির তার কাছে প্রস্তাব পাঠাতে কোন দোষ নেই । এর দলীল ফাতেমা বিনতে কায়েস (রা)-র ঘটনা সম্বলিত হাদীস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁকে বললেন, "আবু জাহম ইবনে হ্যাইফা ও মুআবিয়া ইবনে আবু সুফিয়ান তার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। তিনি তাকে পরামর্শ দিলেনঃ আবু জাহমের হাতের লাঠি নারীদের থেকে সরে না এবং মুআবিয়া নিঃস্ব-দরিদ্র ব্যক্তি, তার কোন ধন-সম্পদ নাই। বরং তুমি উসামাকে বিবাহ কর। আমাদের মতে এ হাদীসের তাৎপর্য হলঃ ফাতেমা তাদের কোন একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্মতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞাপন করেননি । যদি তিনি তা করতেন তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অন্য ব্যক্তির প্রস্তাব দিতেন না। আল্লাহই ভালো জানেন। MTA A TR a B17 LOL AAAI cg JG iat UUIIG S50 il Bas BCE on es BS N.Y s ard Baad a EAI 2 A 4a ert a oo a> dts on LL Ul Sl53 05 hl al on Anl sir+l Wl ds G0 Gb G55 5 SS LS Sh LLG # Ed Ld Ed www.pathagar.com Cc
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।