জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ জামে আত-তিরমিযী বড়োকে এবং বড়োর সাথে ছোটকে একত্রে (সতীনরূপে) বিবাহ করতে নিষেধ করেছেন-(মু,দা,ন৷)।১৫ আবু ঈসা বলেন, ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসট হাসান ও সহীহ। সমস্ত বিশেষজ্ঞ আলেম এ হাদীস অনুসারে আমল করার কঁথা বলেছেন। কোন মহিলাকে তার ফুফু অথবা খালার সাথে একত্রে (সতীনরূপে) বিবাহ করা যে হারাম এই ব্যাপারে তাদের মধ্যে কোন মতভেদ নাই । যদি কোন ব্যক্তি কোন মহিলাকে তার খালা অথবা ফুফুর সাথে একত্রে বিবাহ করে তবে পরের বিবাহটি বাতিল হয়ে যাবে। সমস্ত আলেমই এ কথা বলেছেন। আবু ঈসা বলেন, শাবী (র) আবু হুরায়রা (রা)-র সাক্ষাত পেয়েছেন এবং তার কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। আমি এ ব্যাপারে ইমাম বুখারীকে জিজ্ঞেস করলে তিনি এর সত্যতা স্বীকার করেন। শাবী এক রাবীর মধ্যস্থতায়ও আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনা.করেছেন। অনুচ্ছেদ £ ৩১ বিবাহ 'আক্ৰদ (বিধিবদ্ধ) হওয়ার সময় শর্তারোপ । ETE ECO UA 52 AST a Ll all 08 gs Sd be io of Lg Se A slo i ab Ao DIL ICING AAC HLL ” Lage ASL Ar ঢং ROR ast EA a ALG We BAI byl ১০৬৫। উকবা ইবনে আমের আল-জুহানী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্গাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (বিবাহ চুক্তির যেসব শর্ত তোমাদের পূর্ণ করতে হয় তার মধ্যে সবাপেক্ষা পালনীয় সেই শর্ত যার দ্বারা তোমরা কোন মহিলাকে হালাল কর- (বু, মু দা,না,ই,মা)। আবু মূসা মুহাম্মাদ ইবনুল মুসান্না-ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ-আবদুল হামীদ ইবনে জাফর সনদসূত্রেও৩ উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল বিশেষজ্ঞ সাহাবী এ হাদীস অনুযায়ী আমল করেছেন। উমার (রা)-ও তাদের অন্তর্ভুক্ত । তিনি বলেছেন, কোন ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করার সময় যদি এই শর্ত মেনে নেয় যে, সে তাকে তার শহর থেকে অন্যত্র নিয়ে যেতে পারবে না, তবে স্বামী তাকে তার শহর ১৫. ‘বড়ো-ছোট’ বলতে ফুফু-ভাইঝি, খালা বোনবঝি, বড়ো বোন-ছোট বোন ইত্যাদি বুঝানো হয়েছে। এদেরকে সতীনরূপে একত্রে বিবাহ কর৷ হারাম। বিষয়টির উপর অধিক গুরুত্ব আরোপ করার জন্য তা পুনর্বার উল্লেখ করা হয়েছে- অনু.) । www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।