৩০০ জামে আত-তিরমিযী BIS VE LLY IG Lr al Oh Lo al of Ka EL ABEE ES. pS ১০৬০। ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ইসলামে 'জালাব’, ‘জানাব’ ১৩ বা ‘শিগার’' কোনটারই স্থান নেই । যে ব্যক্তি ছিনতাই বা লুণ্ঠন করল সে আমাদের অন্তর্ভুক্ত নয়-(আ,না)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে আনাস, আবু রাইহানা, ইবনে উমার, জাবির, মুআবিয়া, আবু হুরায়রা ও ওয়াইল ইবনে হুজর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। Ac 6 POP Ac 58 > As - AS IAS VA PT 1 be WU Ee ae Cs TAIN ya 2 FAL EES N10) এপ 0 U--48-- AIG FY +৪ 90024772 4 > se + IE oe oo phe als allt lo Sl Ae Al oF pS ১০৬১। ইবনে উমার (রা) থেকে বর্নিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার নিষিদ্ধ করেছেন-(বু,মু,দা,না,ই, মা) ৷ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। অধিকাংশ আলেম এ হাদীস অনুসারে আমল করেছেন। তারা শিগার (অদল-বদল) প্রথায় বিবাহ জায়েয মনে করেন না। শিগারের অর্থ এই যে, কোন ব্যক্তি কর্তৃক তার মেয়েকে অন্য ব্যক্তির সাথে এই শর্তে বিবাহ দেওয়া যে, বিনিময়ে দ্বিতীয় ব্যক্তি তার মেয়ে অথবা বোনকে প্রথমোক্ত ব্যক্তির সাথে বিবাহ দিবে এবং এদের মধ্যে কোন মোহরের আদান-প্রদান হবে না। এ ধরনের বিয়েকে 'নিকাহে শিগার’ বলে। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, নিকাহে শিগার বাতিল, এটা জায়েয নয়, এমনকি মোহর নির্ধারণ করলেও। আতা ইবনে আবু রাবাহ বলেছেন, উভয়ই নিজ নিজ বিয়েকে ঠিক রাখবে এবং উভয়ের স্ত্রীর জন্য ‘মোহরে মিসল’ নির্দিষ্ট হবে। কৃফার আলেমদের (হানাফীদের) এই মত। ১৩. জালাব ও জানাব দুই প্রকারের হয়ে থাকেঃ যাকাত আদন-প্রদানে এবং ঘোড়দৌড়ে। যাকাতের বেলায় জালাবের অর্থ হলঃ যাকাত আদায়কারী কর্মচারী যাকাত প্রদানকারীদের বাড়ি থেকে দূরে অবস্থান করে যাকাতের গরু-ছাগল তথায় হাযির করতে তাদের বাধ্য করা। আর জানাবের অর্থ হলঃ যাকাত প্রদানকারী গরু-ছাগল বাড়ি থেকে দূরে সরিয়ে রেখে যাকাত কর্মচারীকে সেখানে যেতে বাধ্য করা। এর কোনটিই জায়েয নয়। ঘোড়দৌড়ে জানাব হল, ঘোড়ার পিছনে কাউকে নিযুক্ত করে রাখা যাতে সে ঘোড়াকে বের হওয়ার সময় শিশ্ দেয়। আর জানাব হলঃ দৌড়ের ঘোড়ার সাথে আর একটি খালি ঘোড়া রাখা, যাতে একটি অচল হয়ে পড়লে অপরটিতে চড়া যায়। বিনা বাজিতে ও প্রতিরক্ষার কাজে প্রশিক্ষণ দেয়ার জন্য ঘোড়দৌড় জায়েয এবং আবশ্যক- (অনু.}। www.pathagar.com
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।