২৯৬ জামে আত-তিরমিযী Si SL LH ও EG, Ales ALBIS ood ১০৫৫। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রিফাআা আল-কুরাধীর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, আমি রিফাআর স্্রী ছিলাম। সে আমাকে বাত্তা তালাক অর্থাৎ তিন তালাক দেয়। অতঃপর আমি আবদুর রহমান ইবনে যুবাইরকে বিবাহ করি কিন্তু তার সাথে কাপড়ের পাড়ের মত (অকেজো পুরুষাঙ্গ) ছাড়া আর কিছুই নাই । তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি পুনরায় রিফাআর নিকট ফিরে যেতে চাও? কিন্তু তা হবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তার মধু আস্বাদন করবে এবং সে তোমার মধু আস্বাদন করবে (অতঃপর তালাক দিবে)-(বু,মু)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে ইবনে উমার, আনাস, রুমাইসা অথবা গুমাইসা ও আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলেম এ হাদীস অনুসারে মত প্রকাশ করেছেন। কোন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয়ার পর সে অন্য স্বামী ধহণ করলে এবং এই দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস করার পূর্বেই তাকে তালাক দিলে সে পূর্ব স্বামীর জন্য হালাল হবে না, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে তার সহবাস না হবে।১০ অনুচ্ছেদ £ ২৭ যে হিলা করে এবং যে হিলা করায়। Ed Hs MCGEE \.0৭ Aer ১০. সাঈদ ইবনুল মুসায়্যাব (র) ব্যতীত এই বিষয়ে সকল আলেমের এঁক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে, দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস না করে তাকে তালাক দিলে পূর্ব স্বামীর সাথে তার পুনর্বিবাহ্ বৈধ নয়। স্বামীর সাথে তার সহবাস হতে হবে। কিন্তু সাঈদ ইবনুল মুসায়্যাব (র) বলেন, দ্বিতীয় স্বামীর সাথে তার সহীহ বিবাহ হলে এবং তা পূর্ব স্বামীর জন্য তাকে হালাল করার উদ্দেশ্যে না হলে এই অবস্থায় দ্বিতীয় স্বামী তাকে সহবাসের পূর্বে তালাক দিলে সে পূর্ব স্বামীর সাথে পুনবিবাহে আবদ্ধ হতে পারবে। মুনযিরী বলেন, একদল খারিজী ব্যতীত আর কেউ এই বিষয়ে তার সাথে একমত হননি। সম্ভবত তিনি এই হাদীস সম্পর্কে অবহিত ছিলেন না এবং কুরআনের আয়াতের বাহ্যিক অর্থের ভিত্তিতে উপরোক্ত কথা বলেছেন। উক্ত আয়াতে বলা হয়েছেঃ "স্ত্রীকে স্পর্শ করা ব! তাদের মোহর নিৰ্দ্ধারণের পূর্বে তাদেরকে তালাক প্রদান করায় তোমাদের কোন দোষ নাই” (সূরা বাকারা £ ২৩৬)। "তোমরা যদি তাদেরকে স্পর্শ (সহবাস) করার পূর্বে তালাক দাও” (এ, ২৩৭) । আবদুর রহমান মোবারকপুরী সাঈদ ইবনুল মুসায়্যাবের মত সমর্থন করেছেন। তুহ্ফাতূল আহ্ওয়াযী, ৪ খণ্ড, পৃ. ২৬২ থেকে এখানে উদ্ধৃত- (অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।