২৮৬ জামে আত-তিরমিযী আর প্রয়োজনের (হাজাতের) তাশাহ্হুদ হলঃ "সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য । আমরা তাঁর কাছেই সাহায্য চাচ্ছি এবং তাঁর কাছেই মাফ চাচ্ছি। আমরা আমাদের কুপ্রবৃত্তি ও আমাদের মন্দ কাজসমূহ থেকে আল্গাহ্র কাছে আশ্রয় চাই। তিনি যাকে হেদায়াত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি গোমরাহ করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই । আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীঁর বান্দা ও তাঁর রাসূল”। রাবী বলেন, তিনি আরো তিনটি আয়াত পাঠ করতেন। রাবী আবসার বলেন, সুফিয়ান সাওরী এ তিনটি আয়াতের উল্লেখ করেছেনঃ ১. "হে ঈমানদারগণ! বাস্তবিকই তোমরা আল্লাহ্কে ভয় কর এবং আমৃত্যু তোমরা মুসলিম (অনুগত) হয়ে থাক”- (সূরা আল ইমরান ৪ ১০২)। ২. "হে জনগণ! তোমাদের রবকে ভয় কর। তিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই তার জোড়া তৈরি করেছেন। তাদের উভয়ের মাধ্যমে তিনি অসংখ্য পুরুষ ও স্ত্রীলোক দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। তোমরা আল্গাহ্কে ভয় কর, যার দোহাই দিয়ে তোমরা একে অপরের নিকট নিজ নিজ অধিকার দাবি কর এবং আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাক। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজের পর্যবেক্ষণ করছেন”- (সূরা নিসা ৪ ১)। ৩. "হে ঈমানদারগণ! আল্লাহ্কে ভয় কর এবং সঠিক কথা বল। আল্লাহ তোমাদের কাজকর্ম সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, সে বড় রকমের সাফল্য লাভ করল”- (সূরা আহযাব 8 ৭০,৭১)-।দা,না,ই)। আবু ঈসা বলেন, আবদুল্লাহ (রা) বর্ণিত হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আদী ইবনে হাতেম (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি আরো দু'টি সূত্রে আবদুল্লাহ (রা)-র কাছ থেকে বর্ণিত হয়েছে এবং উভয় সূত্রই সহীহ। সুফিয়ান সাওরী এবং অন্যান্য কতিপয় আলেম বলেছেন, খোতবা পাঠ ছাড়াও বিবাহ শুদ্ধ হবে। pol be Sd nse Eo AUCs HES Ny ds ale abl do DNS IG IG Tp al or il be «CHE AIG OO MES US LS LES YS ১০৪২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্গাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যেসব খোতবায় (বজ্ৃতায়) তাশাহ্হুদ পড়া হয় না তা কাটা হাতের সমতুল্য (দা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব। www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।