২৮৪ জামে আত-তিরমিযী অনুচ্ছেদ $ ১৫ সাক্ষী ছাড়া বিবাহ হতে পারে না। EEG - 2a 8 AB oils Le 8 SH ULS Sb sad os ny ES. \.£. EMV DUAL SLES MALL ROS Ee) 2S Hl LEG Ls, ১০৪০! ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যেসব নারী সাক্ষী ব্যতীত নিজেদেরকে বিবাহ দেয় তারা ব্যভিচারিনী, যেনাকারিনী। ইউসুফ ইবনে হান্মাদ বলেন, আবদুল আলা এ হাদীসটি কিতাবুত তাফসীরে মরফু (রাসূলের কথা) হিসাবে এবং কিতাবুত তালাকে মওকুফ (ইবনে আব্বাসের কথা) হিসাবে বর্ণনা করেছেন। কুতায়বা-গুনদার, মুহাম্মাদ ইবনে জাফর-সাঈদ ইবনে আবী আরুবা সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ । এই সূত্রে এটা মরফু হিসাবে বর্ণনা করা হয়নি এবং এটাই সহীহ । আবু ঈসা বলেন, এটি একটি অরক্ষিত হাদীস । আবদুল আলা ছাড়া আর কেউ এটাকে মরফু হিসাবে বর্ণনা করেননি। সহীহ কথা হল, হাদীসের উল্লেখিত কথাগুলো (সাক্ষী ছাড়া বিবাহ হয় না) ইবনে আব্বাসের! এ অনুচ্ছেদে ইমরান ইবনে হুসাইন, আনাস ও আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। একাধিক রাবী এটাকে সাঈদ ইবনে আবী আর্মবা থেকেও মওকুফর্ূপে বর্ণনা করেছেন। মহানবী (সা)-এর সাহাবী ও তাবিঈগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তারা সবাই বলেছেন, সাক্ষীর উপস্থিতি ছাড়া বিবাহ হয় না। পূর্বকালের আলেমদের কেউই এ বিষয়ে মতভেদ করেননি। মুতাআখখিরীন আলেমগণ এ বিষয়ে মতভেদ করেছেন। তাদের মতবিরোধ হয়েছেঃ একজন সাক্ষীর সাক্ষ্য দেয়ার পর আর একজন উপস্থিত হয়ে সাক্ষ্য দিলে বিবাহ বৈধ হবে কি না-এ বিষয় নিয়ে। কুফার অধিকাংশ আলেম ও জায়েয নয়। মদীনার একদল আলেমের মতেঃ একজন সাক্ষী চলে যাওয়ার পর আর একজন সাক্ষী উপস্থিত হলে বিবাহ জায়েয হবে, যদি তারা এর ঘোষণা দিয়ে থাকে। ইমাম মালেকেরও এই মত । মদীনাবাসীদের বর্ণনামতে ইসহাকেরও এই মত। ইমাম আহ্মাদ ও 'ুসহাক বলেছেন, একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষ্যেও বিবাহ অনুষ্ঠান জ্ঞায়েয (হানাফী মতও তদ্ূপ)। www.pathagar.com
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।