জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুন নিকাহ ২৮৩ বলেছেন যে, শোবা বলেছেন, আমি সুফিয়ান সাওরীকে আবু ইসহাকের নিকট জিজ্ঞাসা করতে শুনেছিঃ আপনি কি আবু বুরদা (রা)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "অভিভাবক ছাড়া বিবাহ হয় না”? তিনি উত্তরে বলেন, হাঁ। অতএব উপরোক্ত বর্ণনা প্রমাণ করে যে, শোবা ও সাওরী একই সময়ে এই হাদীস শ্রবণ করেছেন। আবু ইসহাকের নিকট থেকে রিওয়ায়াতের ক্ষেত্রে ইসরাঈল বিশ্বস্ত । ইবনুল মুসান্না বলেন, আমি আবদুর. রহমান ইবনে মাহদীকে বলতে শুনেছিঃ আমি যখন থেকে ইসরাঈলের উপর নির্ভর করেছি তখন থেকে আবু ইসহাকের বরাতে বর্ণিত হাদীসসমূহ থেকে আমি বঞ্চিত হয়েছি। কেননা আবু ইসহাকের রিওয়ায়াতগুলি ইসরাঈল পূর্ণরূপে বর্ণনা করতেন। আলোচ্য হাদীসটি ইবনে জুরাইজ-সুলায়মান ইবনে মূসা-যুহরী-উরওয়া-আইশা (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাজ্জাজ ইবনে আরতাত ও জাফর ইবনে রবীআ-যুহরী-উরওয়া-আইশা (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরোক্ত হাদীস বর্ণনা করেছেন। হিশাম ইবনে উরওয়া- উরওয়া-আইশা (রা) সনদেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। কোন কোন হাদীস বিশারদ এই শেষোক্ত সনদের সমালোচনা করেছেন। ইবনে জুরাইজ বলেন, এক সময় আমি যুহ্রীর সাথে সাক্ষাত করে তাকে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি এটাকে অস্বীকার করেন। এ কারণেই মুহাদ্দিসগণ উপরোক্ত সনদসূত্রটি দুর্বল বলেছেন। ইবনে মাঈন বলেন, কেবল ইসমাঈল ইবনে ইবরাহীমই ইবনে জুরাইজের বরাতে উক্ত কথা উল্লেখ করেছেন। কিন্তু ইবনে জুরাইজের নিকট থেকে ইসমাঈলের কিছু শ্রুতি তেমন প্রমাণিত নয়। তবে তিনি পাণ্ডুলিপিকে আবদুল মজীদ ইবনে আবদুল আযীয ইবনে আবু রাওয়াদের পাণ্ডুলিপির সাথে মিলিয়ে সংশোধন করে নেন। অন্যথায় তিনি ইসমাঈল ইবনে জুরাইজের নিকট থেকে কিছুই শুনেননি। ইয়াহ্‌ইয়া (র) ইবনে জুরাইজের বরাতে ইসমাঈলের বর্ণিত রিওয়ায়াতসমূহকে দুর্বল আখ্যায়িত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষজ্ঞ সাহাবীদের মধ্যে উমার ইবনুল "অভিভাবক ছাড়া বিবাহ হতে পারে না” এ হাদীস অনুযায়ী মত প্রকাশ করেছেন। একদল ফিক্্‌হবিদ তাবিঈ বলেছেন, অভিভাবকের অনুমতি ছাড়া কোন মহিলা বিবাহ করতে পারে না, করলে তা বাতিল গণ্য হবে। এদের মধ্যে রয়েছেন সাঈদ ইবনুল্‌ মুসাইয়্যাব, হাসান বসরী, শুরাইহ, ইবরাহীম নাখঈ, উমার ইবনে আবদুল আযীয ও অন্যরা। সুফিয়ান সাওরী, আওযাঈ, মালেক, আবদুল্লাহ ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাকও এই কথা বলেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।