জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

২৮২ জামে আত-তিরমিযী কাছে মোহরের অধিকারী হবে। অভিভাবকরা যদি বিবাদ করে তবে যার অভিভাবক নাই তার ওলী হবে দেশের শাসক-(দা,না,ই, হা)। আবু ঈসা বলেন, আইশা (রা) বর্ণিত এ হাদীসটি হাসান। ইয়াহইয়া ইবনে সাঈদ, ইয়াহ্‌ইয়া ইবনে আয়ুব ও সুফিয়ান সাওরীসহ একদল হাফেজ মুহাদ্দিস ইবনে জুরাইজ (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু ঈসা বলেন, আবু মূসা (রা)-র সূত্রে বর্ণিত (১০৩৮ নং) হাদীসের সনদে মতভেদ রয়েছে। ইসমাঈল, শারীক, আবু আওয়ানা, যুহাইর, কায়েস ইবনুর রবী প্রমুখ আবু ইসহাক থেকে, তিনি আবু বুরদা থেকে, তিনি আবু মূসা (রা) থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরোক্ত হাদীস বর্ণনা করেছেন। আসবাত ইবনে মুহাম্মাদ ও যায়েদ ইবনে হুবাব-ইউনুস ইবনে আবু ইসহাক-আবু ইসহাক- আবু বুরদা-আবু মূসা (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আবু উবায়দা আল-হাদ্দাদ- ইউনুস ইবনে আবু ইসহাক-আবু বুরদা-আবু মূসা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত। এই সনদে আবু ইসহাকের উল্লেখ নাই। ইউনুস ইবনে আবু ইসহাক-আবু ইসহাক-আবু বুরদা-আবু মূসা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সূত্রেও অনুরূপ বর্ণিত আছে। শোবা ও সাওরী-আবু ইসহাক-আবু বুরদা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামঃ "অভিভাবক ছাড়া বিবাহ হয় না”। সুফিয়ানের কতক অনুসারী তার সৃত্রে-আবু ইসহাক-আবু বুরদা-আবু মূসা সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু তা সঠিক নয়। আমার মতে যারা আবু ইসহাক আবু বুরদা-আবু মূসা (রা) সূত্রে বর্ণনা করেছেন যে, "অভিভাবক ছাড়া বিবাহ হয় না” তাদের বর্ণনাটি অধিকতর সহীহ। কারণ তারা বিভিন্ন সময় আবু ইসহাকের নিকট এ হাদীস শুনেছেন। যারা আবু ইসহাকের নিকট থেকে এ হাদীস বর্ণনা করেছেন তাদের তুলনায় শোবা ও সুফিয়ান সাওরী যদিও অধিক স্মরণশক্তির অধিকারী ও নির্ভরযোগ্য তবুও তাদের সকলের বর্ণনাই আমার মতে অধিকতর সহীহ ও পরস্পর সংগতিপূর্ণ। শোবা ও সাওরী একই বৈঠকে আবু ইসহাকের নিকট উক্ত হাদীস শুনেছেন এবং মাহ্‌মূদ ইবনে গাইলানের বর্ণনায় এ কথার প্রমাণ বিদ্যমান। তিনি বলেন, আবু দাউদ সম্মতির সাথে সম্পৃক্ত হবে। যদি সে এটা মেনে নেয় তবে তো ভালো, অন্যথায় এ ব্যাপারটিও আদালতে উথথাপিত হতে পারে। আদালত অনুসন্ধান করে দেখবে, অভিভাবকের আপত্তি ও অসম্মতির কারণ কি? যদি প্রকৃতই কোন যুক্তিসংগত ও ধরহণযোগ্য কারণে সে কোন ব্যক্তিকে তার কন্যার স্বামী হিসাবে পছন্দ না করে তবে এ বিবাহ বাতিল করে দেয়া হবে। আর যদি এটা প্রমাণিত হয় যে, অভিভাবক তাকে বিবাহ দেয়ার ব্যাপারে অযথা বিলম্ব করেছে এবং জ্ঞাতসারেই অলসতা করেছে অথবা কোন অবৈধ উদ্দেশ্য সিদ্ধির জন্য তাকে জ্বালাতন করেছে। এতে সে উত্যক্ত হয়ে নিজের বিবাহ নিজেই করে নিয়েছে। এক্ষেত্রে অভিভাবক তার এখতিয়ার খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করেছে বলে সাব্যস্ত হবে এবং আদালত এ বিয়েকে বৈধ বলে রায় দিবে। এই বিষয়ে মাযহাবসমূহের মতপার্থক্যের নিরসনকল্পে এটি অনুবাদকের একটি প্রস্তাবমাত্র-(অনু.)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।