জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুন নিকাহ ২৮১ তার এ বিবাহ বাতিল, তার এ বিবাহ বাতিল।৭ কিন্তু তার স্বামী যদি তার সাথে সহবাস করে, তবে সে তার লজ্জাস্থান হালাল মনে করে সংগত হওয়ার কারণে তার ৭. বালেগা নারী তার অভিভাবকের অনুমতি ছাড়াই বা তাদের মত উপেক্ষা করে বিবাহ করতে পারে কি না এ ব্যাপারে (আপাতঃ দৃষ্টিতে) পরস্পর বিরোধী হাদীস রয়েছে। রাসূলুল্লাহ (সা) বলেনঃ বালেগা মহিলার উপর অভিভাবকের কোন কর্তৃত্ব নেই” (আবু দাউদ, নাসাঈ)। জনৈকা মহিলা রাসূলুল্লাহ (সা)-এর কাছে এসে বলল, আমার পিতা এমন এক লোকের সাথে আমার বিবাহ দিয়েছেন যাকে আমি পছন্দ করি না। রাসূলুল্লাহ (সা) তার পিতাকে বলেনঃ "তাকে বিবাহ দেয়ার অধিকার তোমার নেই ।” তিনি মহিলাকে বলেনঃ "যাও তোমার ইচ্ছামত বিবাহ কর”-(নাসাবুর রায়াহ)।একটি যুবতী মেয়ে মহানবী (সা)-এর কাছে উপস্থিত হয়ে অভিযোগ করে বলল, হে আল্লাহ্র রাসূল! আমার পিতা আমাকে তার দ্রাতুষ্পুত্রের সাথে বিবাহ দিয়েছেন। তিনি আমার দ্বারা তাকে নিকৃষ্ট অবস্থা থেকে মুক্ত করার জন্য একাজ করেছেন। নবী (সা) তাকে বিবাহ ঠিক রাখা বা না রাখার এখতিয়ার দেন। অতঃপর মেয়েটি বলল, আমার পিতা যা করেছেন আমি তা বহাল রাখলাম। আমার উদ্দেশ্য ছিল, মেয়েরা জেনে নিক যে, তাদের উপর তাদের পিতাদের কোন কর্তৃত্ব নেই (নাসাঈ, আহ্‌মাদ)। এসব হাদীসের ভিত্তিতে ইমাম আবু হানীফা (র) বলেছেন, বালেগা মহিলা নিজের ইচ্ছামত বিবাহ করতে পারে। এতে অভিভাবকের বাধা দেয়ার কোন অধিকার নেই । "অভিভাবক ছাড়া বিবাহ হয় না” এবং "বালেগার উপর অভিভাবকের কোন জোর চলে না” এই দ্বিবিধ মতের অনুসারীদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, উভয় পক্ষেরই নিজ নিজ মতের সমর্থনে জোড়ালো দলীল রয়েছে। এক পক্ষের সিদ্ধান্ত ভুল এটা বলার কোন অবকাশ নাই। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আইন প্রণেতা মহানবী (সা) কি বাস্তবিকপক্ষেই পরস্পূর বিরোধী নির্দেশ দিয়েছেন? অথবা দুই হকুম পাশাপাশি রেখে আইন প্রণতার উদ্দেশ্য সঠিকভাবে মূহ্যায়ন করা সম্ভব কি? প্রথম সন্দেহ সুম্পষ্টক্ূপেই বাতিল। কেননা শরীআতের সার্বিক ব্যবস্থা শরীআত প্রণেতার পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞার সাক্ষ্য বহন করে। তাঁর কাছ থেকে পরস্পর বিরোধী হুকুম প্রকাশ পাওয়া সম্ভব নয়। দ্বিতীয় সন্দেহও বাতিল। কেননা এই ক্ষেত্রে এক হুকুম দ্বারা অন্য হকুম রহিত হওয়ার কোন প্রমাণ নেই। এখন তৃতীয় অবস্থাটিই বিবেচনাযোগ্য। আমরা এখন বিষয়টি বিশ্লেষণ করব। ক. বিবাহের ব্যাপারে প্রধান দুই পক্ষ হল নারী (পাত্রী) ও পুরুষ (পাত্র), পুরুষ ও নারীর অভিভাবক নয়। উক্ত নারী ও পুরুষের মধ্যে ইজাব-কবুল (proposal & এcceptance) অনুষ্ঠিত হয়। খ. বালেগা মহিলাকে (বিধবা হোক বা কুমারী) তার সন্তোষ ও অনুমতি ছাড়া তার মর্জির বিরুদ্ধে বিবাহ দেয়! যেতে পারে না। যে বিবাহে পাত্রী বা পাত্র রাজী নয় সেখানে ঈজাবই (সম্মতি) তো অনুপস্থিত । বিবাহ কেমন করে বিধিবদ্ধ হতে পারে? গ. কিন্তু আইন প্রণেতা এটাও জায়েয রাখেন ন! যে, কোন মহিলা তার বিবাহের ব্যাপারে সম্পূর্ণরূপে স্বাধীন ও খোদমুখতার হয়ে যাবে, নিজের অভিভাবকের মতামতের কোন তোয়াক্কা না করে যে ধরনের পুরুষকেই পছন্দ হবে তাকে নিজের স্বামীরূপে বরণ করে তাকে নিজের বংশের মধ্যে অনুপ্রবেশ করাবে। এজন্যই আইন প্রণেতা কোন নারীর বিবাহের ব্যাপারে তার নিজের সম্মতির সাথে সাথে তার অভিভাবকের সম্মতিকেও গুরুত্বপূর্ণ মনে করেছেন। অভিভাবকের অনুমতি না নিয়ে কোন নারী যেখানে ইচ্ছা বিবাহ করবে তা তার জন্য সমীচীন নয়। অপরদিকে মেয়ের সম্মতি ব্যতীত যেখানে ইচ্ছা তাকে পাত্রস্থ করবে এটাও অভিভাবকের জন্য সমীচীন নয়। ঘ. যদি কোন অভিভাবক নিজেই তার অধীনস্ত মহিলার বিবাহ দেয়, তবে এ ব্যাপারটা স্ত্রীলোকটির' মর্জির সাপে সম্পৃক্ত থাকবে। যদি সে এটা মেনে নেয় তবে কোন কথা নেই। আর যদি সে এটা মেনে নিতে না পারে তবে ব্যাপারটি আদালতে যাবে। অনুসন্ধান ও পধযালোচনার পর আদালত যে সিদ্ধান্ত দিবে তা-ই কার্যকর হবে। $. যদি ফোন মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে তবে এ বিয়ে অভিভাবকের www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।