আবওয়াবুল জানাইয ২৬১ ১০০৬। জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি আত্মহত্যা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযা পড়েননি-(মু,দা,না,ই,মা)।২২ আবু ঈসা- বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। আত্মহত্যাকারীর জানাযা পড়ার বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। একদল আলেম বলেন, যারা কিবলার দিকে “ফিরে নামায পড়ে তাদের ও আত্মহত্যকারীর জানাযা পড়া হবে। সুফিয়ান সাওরী ও ইসহাক (র) এই মতের প্রবক্তা। ইমাম আহ্যাদ বলেন, ইমাম আত্মহত্যকারীর জানাযা পড়বে না, তবে অন্য লোকেরা পড়বে। অনুচ্ছেদ £ ৬৮ খণগ্রস্ত ব্যক্তির জানাযা । ee AP A, 2 oAs পল ee Az BABAIA, cals .V CE a HE EL EE ASE E>. \. 2 ee Ae dG tL LG 0 DLL Us HOG Es 508 sb Ble os 20 I 0, Al ale dt Le SDV OLE 5 ১০০৭ । আবদুল্লাহ ইবনে আবু কাতাদা (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির লাশ জানাযা পড়ার জন্য নিয়ে আসা হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তোমাদের সাথীর জানাযা পড়; কেননা তার অপরিশোধিত খঝণ আছে। আবু কাতাদা (রা) বললেন, তার দেনা পরিশোধের দায়িত্ব আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তা পরিশোধ করবে তো ? তিনি বললেন, অবশ্যই পরিশোধ করব। অতঃপর তিনি তার জানাযা পড়েন-(বু)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে জাবির, সালামা ইবনুল আকওয়া ও আসমা বিনতে ইয়াযীদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ২২. আত্মহত্যাকারী এবং মৃত্যুদণ্ড কার্যকর করে যাদের হত্যা করা হয়, ইমাম মালিকের মতে তাদের জানাযা পড়া মাকরূহ। ইমাম আবু হানীফা ও শাফিঈসহ অধিকাংশ আলেমের মতে, যারা মুসলমান এবং "লা ইলাহা ইল্লাল্লাহ”-র অনুসারী তারা পাপাচারী হলেও তাদের জানাযা পড়া হবে। কেননা রাসূলুল্লাহ :সা) উক্ত ব্যক্তির জানাযা না পড়লেও সাহাবীগণ তার জানায৷ পড়েছেন (তুহ্ফাতুল আহ্ওয়াযী, ৪ খ:, পৃ. ১৭৮)-(অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।