২৫২ জামে আত-তিরমিযী ৯৯২। সুঙ্গাইমান ইবনে বুরাইদা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে লিষেধ করেছিলাম। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর মায়ের কবর যিয়ারতের অনুমতি দেয়া হয়েছে। সুতরাং তোমরা কবর যিয়ারত করতে পার। কেননা তা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়-(মু)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও. সহীহ। এ অনুচ্ছেদে আবু সাঈদ, ইবনে মাসউদ, আনাস, আবু হুরায়রা ও উ্মু সালামা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেন। তাদের মতে রুব্র যিয়ারতে কোন দোষ নেই । ইবনুল মুরারক, (আবু হানীফা), শাফিঈ, আহমাদ ও ইসহাক (র) এই মত ব্যক্ত করেছেন। অনুচ্ছেদ £ ৫৯ CT Ue pd Lede A - 2a Let বৰ - Ee ATONE ৯৯৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারী মহিলাদের অভিসম্পাত করেছেন। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস ও হাসসান ইবনে সাবিত (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। একদল বিশেষজ্ঞ আলেম মনে করেন, এটা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কবর যিয়ারত করার অনুমতি দানের পূর্বেকার হাদীস। তিনি কবর যিয়ারতের অনুমতি দিলে তাঁর এই অনুমতির মধ্যে নারী-পুরুষ সবাই শামিল । কোন কোন আলেম. মনে করেন, স্ত্রীলোকদের মধ্যে ধৈর্যের স্বল্পতা এবং অস্থিরতার আধিক্য থাকাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কবর যিয়ারত অপছন্দ করেছেন।১৯ ১৯; মোল্লা আলী আল- কারী রর) বলেন, ভপরোক্ত হাদীসে সম্ভবত ঘন ঘন কবর যিয়ারতকারিনীদের অভিসম্পাত করা হয়েছে। ইমাম কুরতুবী (র) বলেন, নিত্য বহির্গমনের অভ্যাসে পরিণত না হলে নারীদের জন্য কবর যিয়ারতে বাধা নেই। কারণ পুরুষদের মত নারীদেরও মৃত্মুর কথা স্বরণ করার প্রয়োজ্ঞন রয়েছে। ইবনে হাজার আসকালানী (র) বলেন, অনভিপ্রেত কিছু ঘটার সম্ভাবনা না থাকলে অধিকাংশ আলেমের মতে মহিলাদের কবর যিয়ারতে যেতে কোন বাধা নেই। "নবী (সা) কোথাও যাওয়ার সময় এক নারীকে একটি কবরের নিকট কীদতে দেখে বলেন, আল্লাহ্কে ভয়, কর এবং ধৈর্য ধারণ কর।” ইবনে হাজার (র) বলেন, নবী (সা) উক্ত মহিলাকে কবরের নিকট বসতে নিষেধ করেননি। এতে তাঁর অনুমোদন প্রমাণিত হয়। হাকেম নীশাপুরী তার আল-মুসতাদরাকে উল্লেখ করেছে যে, আইশা (রা) তার ভাই আবদুর রহমানের কবর যিয়ারত করতে গেলে তাকে বলা হলঃ www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।