২৪২ জামে আত-তিরমিযী ৯৭৫। আবদুর রহমান ইবনে কাব ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। জাবির (রা) তাকে অবহিত করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দুই দুইজন শহীদকে একই কাপড়ে একত্রে কাফন দিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করতেনঃ এদের উভয়ের মধ্যে কার কুরআন অধিক মুখস্ত আছে ? তাদের কোন একজনের প্রতি ইশারা করা হনে তিনি তাকে প্রথমে (কিবলার দিকে) কবরে রাখতেন। অতঃপর তিনি বলেনঃ আমি কিয়ামতের দিন এদের জন্য সাক্ষী হব। (রাবী বলেন) তিনি তাদেরকে রক্তমাখা দেহেই দাফন করার নির্দেশ দিলেন এবং তাদের জানাযা পড়েননি, এমনকি তাদের গোসলও দেয়া হয়নি-(বুনা,ই)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে আনাস ইবনে মালেক (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি যুহরী তার সনদ পরম্পরায় আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। শহীদ ব্যক্তির জানাযা পড়ার ব্যাপারে বিশেষজ্ঞ আলেমদের মধ্যে মতভেদ আছে। একদল আলেম বলেছেন, তাদের জানাযা পড়তে হবে না। মদীনার আলেমগণ এই মত প্রকাশ করেছেন। ইমাম শাফিঈ এবং আহমাদও অনুরূপ কথা বলেছেন। অপর একদল আলেম বলেন, শহীদের জানাযা পড়তে হবে। "নবী সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম হামযা (রা)-র জানাযা পড়েছেন” এই হাদীস তায়া নিজেদের পক্ষে দলীল হিসাবে পেশ করেছেন। সুফিয়ান সাওরী এবং কুফাবাসী আলেমদের (আবু হানীফা ও তার অনুসারী) এই মত! ইমাম ইসহাকও অনুরূপ মত ব্যক্ত করেছেন। অনুচ্ছেদ £ ৪৫ কবরের উপর জানাযা পড়া ! এ eo Cs Mt ET > .AVN MEAS HER 2 ৯৭৬. শাবী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে এমন ব্যক্তি অবহিত করেছেন যিনি নবী. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তিনি একটি বিচ্ছিন্ন কবর দেখলেন। নবী সাল্লান্গাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদেরকে কাতারবন্দী করে দীড় করালেন এবং কবর সামনে রেখে জানাযার নামায পড়লেন। রাবীকে জিজ্ঞেস করা হল, আপনাকে কে অবহিত করেছেন? তিনি বলেন, ইবনে আব্বাস (রা)-(বু,মু)। আবু ঈসা বলেন, ইবনে আব্বাস (রা)-র হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে www.pathagar.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।