জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল জানাইয ২২৭ BELL OND San RB 2 SE 5 les (5 SE IG ff PE I LS ES Yo ৯৫০। আবদুল্লাহ ইব্‌নে মাসউদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামকে জানাযার পিছে পিছে যাওয়া সম্পর্কে জিজ্ঞাস করলাম! তিনি বলেনঃ দৌড়ের চেয়ে কিছুটা আস্তে চলবে। যদি সে ভাল লোক হয়ে থাকে তবে তোমরা তাকে দ্রুত তার স্থানে পৌছে দিলে। সে খারাপ লোক হয়ে থাকলে দ্রুত এক জাহান্নামীকে বিদূরিত করা হল। লাশের অনুসরণ করা হয়। লাশ কারো অনুসরণ করে না। যে ব্যক্তি লাশের আগে আগে চলে সে এর সাথে নয়। আবু ঈসা বলেন, ইব্নে মাসউদ (রা) থেকে বর্ণিত হাদীসটি আমরা কেবল উপরোক্ত সূত্রেই জানতে পেরেছি। মুহাম্মাদ ইব্‌নে ইসমাঈল আল-বুখারী আবু মাজেদ বর্ণিত এই হাদীসটিকে তার কারণে যঈফ বলেছেন। ইয়াহ্‌ইয়াকে আবু মাজেদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি মন্তব্য করেন, একটি পাখি উড়ে এসে আমাদেরকে হাদীস শুনিয়েছে (রাবী অপরিচিত) । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলেম এই হাদীস অনুসারে আমল করেছেন৷ তাদের মতে জানাযার পিছে পিছে যাওয়াই উত্তম। ইমাম [আবু হানীফা],সাওরী ও ইসহাক (র)-এর এই অভিমত ।১০ আবু মাজেদ একজন অখ্যাত ও অপরিচিত রাবী। ইবনে মাসউদ (রা) থেকে তিনি দু’টি হাদীস বর্ণনা করেছেন। তায়মুল্লাহ গোত্রের ইমাম ইয়াহ্‌ইয়া বিশ্বস্ত রাবী। তার উপনাম আবুল হারিস। তাকে ইয়াহ্‌ইয়া আল-জাবির এবং ইয়াহ্‌ইয়া আল-মুজবিরও বলা হয়। তিনি ছিলেন কুফার অধিবাসী । শোবা, সুফিয়ান সাওরী, আবুল আহওয়াস ও সুফিয়ান ইব্নে উয়াইনা তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন। অনুচ্ছেদ £ ২৬ সওয়ার হয়ে জানাযার পিছে পিছে চলা মাকরূহ । Abe A acdc BASHA 2 A AE As aad g- 0 USS tl oF in 2 es bl 2s on dE KS 00 hl 2 CEE IG GUS be 3 M0 Ge Sl VICES LES Soild ১০. সাহাবীদের একদল লাশের আগে আগে চলার হাদীস অনুসরণ করেছেন এবং অপর দল লাশের পিছে পিছে চলার হাদীসের উপর আমল করেছেন। মালিকী, শাফিঈ ও হাম্বলী মাযহাবের অনুসারীগণ আগে চলার হাদীস এবং হানাফী মাযহাবের অনুসারীগণ পিছে চলার হাদীস অনুসরণ করেন। এভাবে আমলের মাধ্যমে মহানবী (সা)-এর দু'টি হাদীসই আমাদের মাঝে জীবন্ত হয়ে আছে- (অনু.)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।