জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুয যাকাত ৭ মৃত্যুবরণ করেন। তাতে লেখা ছিলঃ পাঁচটি উটে একটি বকরী, দশটি উটে দুটি বকরী, পনরটি উটে তিনটি বকরী এবং বিশটি উটে চারটি বকরী যাকাত দিতে হবে। পচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত উটে একটি বিনতে মাখাদ পূর্ণ এক বছর বয়সের একটি মাদী উট); এর অধিক হলে পঁ়তান্লিশ পর্যন্ত (৩৬-৪৫) উটে একটি বিনতে লাবৃন (পূর্ণ দুই বছর বয়সের একটি মাদী উট); এর অধিক হলে ষাট পর্যন্ত (৪৬-৬০) উটে একটি হিক্কাহ (পূৰ্ণ তিন বছর বয়সের মাদী উট); আবার এর অধিক হলে পঁচাত্তর পর্যন্ত (৬১-৭৫) উটে একটি জাযাআহ (চার বছর বয়সের মাদী উট); আরো অধিক হলে নব্বই পৰ্যন্ত (৭৬-৯০) উটে দু’টি বিনতে লাবৃন; আরো অধিক হলে একশত বিশ পর্যন্ত (৯১-১২০) উটে দু'টি হিক্কাহ এবং যখন একশত বিশের অধিক হবে তখন প্রতি পঞ্চাশ উটে একটি হিন্কাহ এবং প্রতি চল্লিশ উটে একটি বিনতে লাবূন যাকাত দিতে হবে। ছাগল-ভেড়ার যাকাত হলঃ চল্লিশ থেকে এক শত বিশ পর্যন্ত একটি ছাগল; এর অধিক হলে দু’শো পর্যন্ত দুটি ছাগল; এর অধিক হলে তিন শো’ পর্যন্ত ছাগলে তিনটি ছাগল; তিন শো’ র অধিক হলে প্রতি এক শো’ ছাগলে একটি করে ছাগল যাকাত দিতে হবে। অতঃপর বকরীর সংখ্যা পুনরায় একশত পর্যন্ত না পৌঁছালে (পুনরায়। কোন যাকাত নেই। যাকাত দেয়ার ভয়ে (একাধিক মালিকানায়) বিচ্ছিন্নকে একত্র করা এবং একত্রকে বিচ্ছিন্ন করা যাবে না।১ দুই শরীকের একত্রে পণ্ড থাকলে প্রত্যেকে নিজ নিজ অংশের হিসাব করে ঠিকভাবে যাকাত দিবে। বৃদ্ধ এবং ক্রটিযুক্ত পশু দিয়ে যাকাত দেয়া যাবে না৷ যুহ্রী (র) বলেন, সদকা আদায়কারী আসলে (মালিক) বকরীগুলোকে তিন ভাগ করেব। এক ভাগে উন্নত মানের, অন্য ভাগে মধ্যম মানের এবং আর এক ভাগে নিকৃষ্ট মানের বকরী থাকবে। সদকা আদায়কারী মধ্যম মানের বকরী থেকে যাকাত গ্রহণ করবে। যুহ্রী (র) গরুর কথা কিছু বলেননি- (দা)। আবু ঈসা বলেন, ইবনে উমারের হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবু বাক্র সিদ্দীক, বাহ্য ইবনে হাকীম পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদা থেকে, আবু যার ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। সমস্ত ফিক্‌হবিদ এই হাদীস অনুযায়ী সিদ্ধান্ত ধহণ করেছেন। একদল রাবী এ হাদীসটিকে মরফ্‌ হিসাবে বর্ণনা করেননি । সুফিয়ান ইবনে হুসাইন এটাকে মরফু হিসাবে বর্ণনা করেছেন। ১. ‘বিচ্ছিনুকে একত্র করা যাবে ন!’ - যেমন দুই মালিকের পৃথকভাবে চল্লিশটি করে বকরা আছে। দুইজনের বকরী একত্র করে আশিটিতে-একটি বকরী যাকাত দিল। 'একত্রকে বিচ্ছিন্ন করা যাবে না’, যেমন একজনরে ১২০টি বকরী আছে। তাকে একটি বকরী যাকাত দিতে হবে। কিন্তু যাকাত আদায়কারী ১২০টিকে তিন ভাগে বিভক্ত করে প্রতি ৪০ বকরাতে একটি করে বকরী যাকাত আদায় করল। এটা জায়েয নয়-(অনু.)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।