জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল হজ্জ ২০১ ৯০৬। আবদুল আযীয ইব্্‌নে রুফাই (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আনাস (রা)-কে বললাম, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমুত্-তারবিয়ায় (৮ই যিলহজ্জ) যোহরের নামায কোথায় পড়েছেন ? এই সম্পর্কে আপনি যা জানেন তা আমাকে বলুন। তিনি বলেন, মিনায়। আমি বললাম, ইয়াওমুন নাফর (১৩ই যিলহজ্জ) তিনি আসরের নামায কোথায় পড়েছেন ? তিনি বলেন, আবতাহ্‌ (বাতহা) নামক স্থানে। এরপর তিনি বলেন, তোমার আমীরগণ যা করবে তুমিও সেইভাবে কর (তারা যেখানে নামায পড়ে তুমিও সেখানে পড়)-(বুমু)।৩১ আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌ । কিন্তু সুফিয়ান সাওরীর সূত্রে ইসহাক ইবনে ইউসুফ আল-আযরাকের বর্ণনাটি গরীব। ৩১. এঁ দুই দিন উক্ত দুই ওয়াক্তের নামায উপরোক্ত দুই স্থানে (মিনা ও আবতাহ) পড়া হচ্জের অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয়- (অনু.)। www.pathagar.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।