১৯৪ জামে আত-তিরমিযী lh ST 7 CL ol De dO) RD de CN Ca MSG LD LASS YY ৮৯৩। ইব্নে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি দেখলেন এক ব্যক্তি স্বীয় উটের পিঠ থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙ্গে মারা গেছে। সে ইহ্রাম অবস্থায় ছিল। রাসূলুল্লাহ্ সাল্লান্রাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাকে বরই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও এবং তার (ইহ্রামের) দুই কাপড়েই তাকে কাফন পরাও, কিন্তু তার মাথা ঢেকে দিও না। তাকে কিয়ামতের দিন অবশ্যই তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে-(বু,মু)। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্ । সুফিয়ান সাওরী, শাফিঈ, আহ্মাদ ও ইসহাক এই কথা বলেছেন। কিছু সংখ্যক আলেম (হানাফীগণ) বলেন, ইহ্রামধারী ব্যক্তি মারা গেলে তার ইহ্রাম .শেষ হয়ে যায়। এমতাবস্থায় যার ইহ্রাম নেই তার ক্ষেত্রে যেই বিধান এই ব্যক্তির ক্ষেত্রেও তদৃূপ বিধান প্রযোজ্য হবে। অনুচ্ছেদঃ ১০৪ ইহ্রামধারী ব্যক্তির চক্ষু উঠলে তাতে ঘৃতকুমারীর রস দেয়া । LAS Ar ALAS 2A IAS cos ATA ৰ - dn Cl LE Ls in Ue Ue Arnlsnl Ua .ASE Ed PE ধনি Le ed Ar A A-cS Aros 8 As Act Ar AA Ae Ss aA Ao ohn LAS TR BL ta aL Ee EG As ee rad ial IE IE PUIG Ae ETE SS Ae a Ep 5 As Az 8d As | shy sale Lo Dd 2 GFL IE nile মামার-এর চক্ষুরোগ হয়। তিনি ইহ্রামধারী ছিলেন। এই বিষয়ে তিনি আবান ইব্নে উসমানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চোখে ঘৃতকুমারীর রস দাও। কারণ আমি উসমান ইব্নে আফ্ফান (রা)-কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি, তিনি বলেছেনঃ চোখে ঘৃতকুমারীর রস দাও-(মু)। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্। বিশেষজ্ঞ আলেমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তারা বলেন, ওঁষধে সুগন্ধি না থাকলে ইহরামধারী ব্যক্তির তা ব্যবহারে কোন নাই । www.pathagar.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।