8 জামে আত-তিরমিযী ৫৭৬। আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা আকাংখা করতাম, কোন বুদ্ধিমান বেদুঈন আবির্ভূত হয়ে আমাদের উপস্থিতিতে নবী সন্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কোন বিষয়ে জিজ্ঞেস করত! ইতিমধ্যে এক বেদুঈন এসে গেল। সে নিজের হাঁটু গেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়ল। সে বলল, হে মুহাম্মাদ! আপনার দৃত আমাদের কাছে এসে আমাদেরকে বলল, আপনি দাবি করছেন, 'আল্লাহ আপনাকে তাঁর রাসূল করে পাঠিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হাঁ। লোকটি বলল, সেই সত্তার শপথ, যিনি আসমানসমূহ সমুন্নত করেছেন, জমীনকে বিস্তৃত করেছেন এবং পাহাড়সমূহ দাঁড় করিয়েছেন, সত্যিই কি আল্লাহ আপনাকে রাসূল করে পাঠিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হী। লোকটি বলল, আপনার প্রতিনিধি আমাদের বলেছে, আপনি আমাদের উপর দিন রাতে পাঁচ ওয়াক্ত নামায ধার্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হাঁ। লোকটি বলল, সেই সত্তার শপথ, যিনি আপনাকে প্রেরণ করেছেন! আল্লাহ কি আপনাকে এই সম্পর্কে নির্দেশ দিয়েছেন? তিনি বলেনঃ হাঁ। বেদুঈন বলল, আপনার প্রতিনিধি আমাদের বলেছে, আপনি আমাদের উপর বছরে এক মাস রোযা ধা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে সত্য বলেছে। লোকটি বলল, সেই সত্তার শপথ, যিনি আপনাকে প্রেরণ করেছেন! আল্লাহ কি আপনাকে এই সম্পর্কে নির্দেশ দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হাঁ। সে বলল, আপনার দূত আমাদের বলেছে, আপনি আমাদের ধন-সম্পদে যাকাত ধার্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে সত্যি বলেছে। বেদুঈন বলল, সেই সত্তার শপথ, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন! আল্লাহ কি আপনাকে এই সম্পর্কে হকুম করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হাঁ। সে বলল, আপনার প্রতিনিধি আমাদের বলেছে, আমাদের মধ্যে যে ব্যক্তি দূরত্ব অতিক্রম করার (আর্থিক ও দৈহিক) সামৰ্থ্য রাখে আপনি তার জন্য বাইতুল্লাহ্র হজ্জ ফরয করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হাঁ। বেদুঈন বলল, সেই সন্তার শপথ, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন ! আল্লাহ কি আপনাকে হজ্জ করার নির্দেশ দিয়েছেন? তিনি বলেনঃ হাঁ। লোকটি বলল, সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন ! আমি এগুলোর কিছু মাত্র ত্যাগ করব না এবং এগুলোর সীমাও অতিক্রম করব না। অতঃপর সে দ্রুত উঠে চলে গেল। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি এই বেদুঈন সত্য বলে থাকে তবে সে বেহেশতে যাবে-ববু মু) । আবু ঈসা বলেন, উল্লেখিত সনদে হাদীসটি হাসান ও গরীব। এ হাদীসটি অন্যান্য সূত্রেও আনাস (রা) থেকে এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে www.pathagar.com
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.