আবওয়াবুল হজ্জ ১৮৩ ৮৭২। জাবির (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা: করা হলো, উমরা করা কি ওয়াজিব ? তিনি বলেনঃ না, তবে তোমরা উমরা করলে তা উত্তম। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্ । কোন কোন আলেমের মতে উমরা ওয়াজিব নয়। এ কথাও বলা. হত যে, হজ্জ হলো দু’টি। কোরবানীর দিন হলো বড় হজ্জ এবং উমরা হলো ছোট হজ্জ। ইমাম শাফিঈ বলেন, উমরা হলো সুন্নাত (প্রতিষ্ঠিত ইবাদত)। আমার জানামতে তা পরিত্যাগের কেউ অবকাশ দেননি। এটি নফল হওয়া সম্পর্কেও কোন প্রতিষ্ঠিত প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি নফল বলে যে হাদীস বর্ণিত আছে তা যঈফ, তা দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়। আমরা জ্ঞাত হয়েছি যে, ইবনে আব্বাস (রা) উমরা করা ওয়াজিব মনে করতেন। অনুচ্ছেদ £৮৭ একই বিষয় । ATA Ar z SAA, A PPT F Ar A Ed Ed be F “ PAE 3 LRG be Das U5 Co ral is ty Lol GBS AVY J - f = all - Y Loe ls nl EE of 20 cal a) DU ff pL dl oS ৮৭৩। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কিয়ামত পৰ্যন্ত হজ্জের মধ্যে উমরাও অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই অনুচ্ছেদে, সুরাকা ইব্নে মালিক ইব্নে জুশুম ও জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান। এই হাদীসের তাৎপর্য হল, হজ্জের মাসসমূহে উমরা করায় কোন দোষ নাই । ইমাম শাফিঈ, আহ্মাদ ও ইসহাকও অনুরূপ কথা বলেছেন। এই হাদীসের তাৎপর্য হল, জাহিলী যুগের লোকেরা হজ্জের মাসসমূহে উমরা করত না। ইসলামের আবির্ভাবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনুমতি দেন এবং বলেন, কিয়ামত পর্যন্ত হজ্জের মধ্যে উমরাও অন্তর্ভূক্ত হয়ে গেছে অর্থাৎ হজ্জের মাসসমূহে উমরা করায় কোন দোষ নাই। হজ্জের মাস হলঃ শাওয়াল, যুলকাদা ও যুলহিজ্জার প্রথম দশ দিন। হজ্জের মাসগুলি ছাড়া অন্য মাসে হজ্জের ইহ্্রাম বাঁধা ঠিক নয়। আর হারাম মাসগুলো হলোঃ রজব, যুলকাদা, যুলহিজ্জা ও মুহাররাম। মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবী ও অপরাপর আলেমের অনুরূপ মত বর্ণিত আছে। www.pathagar.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।