জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবূল হজ্জ ১৮১ ৮৬৯। ফাদল ইব্‌নে আন্বাস (রা) থেকে বর্ণিত। খাসআম গোত্রের এক মহিলা বলল, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমার পিতার উপর আল্লাহ নির্দ্ধারিত হজ্জ ফরয হয়েছে, কিন্তু তিনি অত্যধিক বৃদ্ধ হয়ে পড়েছেন। উটের পিঠে বসে থাকার সামর্থ্যও তার নেই। তিনি বলেনঃ তার পক্ষ থেকে তুমি হজ্জ কর। এই অনুচ্ছেদে আলী, বুরায়দা, হুসায়ন ইবনে আওফ, আবু রাধীন আল-উকায়লী, সাওদা বিনতে যামআ ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌। ইব্নে আন্বাস (রা) থেকে হুসায়ন ইব্নে আওফ আল-মুযানী (র) এই সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রা) থেকে সিনান ইব্নে আবদিল্লাহ্‌ আল- জুহানী-তার ফুফুর সূত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে হাদীস বর্ণিত আছে। আমি মুহাম্মাদ আল-বুখারীকে এই রিওয়ায়াতগুলি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই ক্ষেত্রে সবচেয়ে সহীহ্‌ হল ইব্নে আব্বাস কর্তৃক ফাদল ইব্নে আব্বাস সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রিওয়ায়াতটি। মুহান্মাদ আল-বুখারী আরো বলেন, হয়ত ইবনে আব্বাস (রা) হাদীসটি ফাদল ইবনে আন্বাস এবং অন্যদের সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, পরে তা মুরসালরূপে বর্ণনা করেছেন এবং যার থেকে শুনেছেন তার নাম উল্লেখ করেননি। আবু ঈসা বলেন, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহীহ্‌ হাদীস বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের. একদল বিশেষজ্ঞ সাহাবা ও অপরাপর আলেম এই হাদীস অনুসারে আমল করেছেন। সুফিয়ান সাওরী, ইব্নুল মুবারক, শাফিঈ, আহ্মাদ ও ইসহাক এই মত পোষণ করেন (ইমাম আবু হানীফার মতও তাই)। তারা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ্জ জায়েয মনে করেন। ইমাম মালেক বলেন, যদি মৃত ব্যক্তি ওসিয়াত করে যায় তবে তার পক্ষ থেকে হজ্জ করা যাবে। একদল আলেমের মতে, জীবিত ব্যক্তি যদি বৃদ্ধ হয় এবং হজ্জ করার (দৈহিক) সামর্থ্য না থাকে তবে তার পক্ষ থেকে হজ্জ করা যাবে। ইব্নুল মুবারক ও শাফিঈর এই মত (আবু হানীফাও এই মত পোষণ করেন)। অনুচ্ছেদ £ ৮৫ একই বিষয় । 1a als IAs cil sop I eS EEE TU Wa .AV. le NEL GE Sas EE www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।