আবওয়াবূল হজ্জ ১৭৭ বসিয়ে এনেছেন। তিনি জামরা আকাবায় কষম্কর মারা পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করেন। এই অনুচ্ছেদে আলী, ইবনে মাসউদ ও ইব্নে আন্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্ । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলেমের মতে, জামরা আকাবায় কন্কর মারা সমাপ্ত না করা পর্যন্ত হজ্জ পালনকারী তালবিয়া পাঠ বন্ধ করবে না। ইমাম শাফিঈ, আহ্মাদ ও ইসহাকের এই অভিমত (ইমাম আবু হানীফারও এই মত)। অনুচ্ছেদ £ ৭৯ উমরার ক্ষেত্রে তালবিয়া পাঠ কখন বন্ধ করতে হবে। Al 27 be be ld Gl mal oF prin BS SUG EFS, AN ELT BU ld le LL BE CLS nls +241 ৮৬১। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি মরফ্ হিসাবে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার ক্ষেত্রে হাজরে আসওয়াদ চুম্বন করা মাত্র তালবিয়া পাঠ বন্ধ করতেন-(দা)। এই অনুচ্ছেদে আবদুল্লাহ্ ইব্নে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, ইবনে আব্বাস (রা) বর্ণিত হাদীসটি সহীহ্ । অধিকাংশ আলেম এই হাদীস অনুসারে বলেন, উমরা পালনকারী হাজরে আসওয়াদে চুমা না দেওয়া পর্যন্ত তালবিয়া পাঠ বন্ধ করবে না। কোন কোন আলেম বলেন, মক্কার জনবসতির সীমায় পৌছেই তালবিয়া পাঠ বন্ধ করে দিবে। (তিরমিযী বলেন) তবে উক্ত হাদীস অনুসারেই আমল করেত হবে। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহ্মাদ ও ইসহাকের এই অভিমত । অনুচ্ছেদ £ ৮০ রাতের বেলা তাওয়াফে যিয়ারত করা । ০6৫4" -- ॥- 24 ANNE ERNE 1 as a A Ps ade aD Lo STINE pls ol sepa fl oF Ll DCT ৮৬২। ইব্নে আব্বাস ও আইশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত পর্যন্ত বিলম্ব করে তাওয়াফে যিয়ারত করেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।