জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ জামে আত-তিরমিযী ৮৫২। আইশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লান্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লামের কোরবানীর পশুর গলায় মালা পরানোর রশি পাঁকিয়ে দিতাম। এই সবগুলোই ছিল মেষ-বকরী। এরপরও তিনি ইহ্রাম বাঁধেননি। ‘আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌ । মহানবী সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের একদল বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলেম এই হাদীস অনুসারে আমল করেছেন এবং কোরবানীর মেষ-বকরী ইত্যাদির গলায় মালা পরানো বৈধ বলেছেন। অনুচ্ছেদ £ ৭১ কোরবানীর পশু পথ চলতে অক্ষম হয়ে পড়লে যা করতে হবে। SE GUL A HE oS Saal bY Sah LS AY ML 5 eC Bal bs al Gt ip Cos ele CSN LS DMI ES IG A il Dd ৮৫৩। নাজিয়া আল-খুযাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ! আমার কোরবানীর পশু পথ চলতে.অক্ষম হয়ে পড়লে এবং এর মৃত্যুর আশংকা দেখা দিলে আমি কি করব ? তিনি বলেনঃ এটিকে যবেহ কর, এর (গলায় বাঁধা) জুতা তার রক্তে ডুবিয়ে দাও, এরপর তা মানুষের জন্য রেখে দাও যেন তা তারা খেতে পারে-(বু যু,দা,ই)। এই অনুচ্ছেদে যুওয়ায়ব আবু কাবীসা আল-খুযাঈ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌ । বিশেষজ্ঞ আলেমগণ এই হাদীস অনুসারে আমল করার অভিমত দিয়েছেন। তারা বলেন, নফল কোরবানী হলে এবং পশুটি চলতে অক্ষম হয়ে গেলে (যবেহ করার পর) তার গোশত সে নিজে বা তার সঙ্গীরা খেতে পারবে না, বরং লোকদের জন্য তা ফেলে রাখবে যাতে তারা খেতে পারে। আর কোরবানী হিসাবে এটি তার জন্য যথেষ্ট হবে। ইমাম শাফিঈ, আহ্‌মাদ ও ইসহাকের এই অভিমত তারা বলেন, মালিক যদি তা থেকে কিছু আহার করে থাকে তবে যতটুকু আহার করেছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। অপর একদল আলেম বলেন, যদি সে নফল কোয়বানীর পশু থেকে কিছু আহার করে তবে তার বিনিময়ে আরেকটি কোরবানী দিতে হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।