জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ জামে আত-তিরমিযী - আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও গরীব। এটি হুসায়েন ইব্নে ওয়াকিদ (র) বর্ণিত হাদীস। অনুচ্ছেদ £ ৬৭ হেরেম শরীফ এলাকায় কোরবানীর জন্য পাঠানো উটে চিহ্ন লাগানো ।২০ be BE bs UM be LS, EI LF 1 GS ALA FE EA WY LULA ash or ‘rl ais bl, ikl S sl [oe i sl ils le ৮৪৯) .ইব্‌নে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল-হুলায়ফা নামক স্থানে কোরবানীর পশুর গলায় একজোড়া জুতা ঝুলিয়ে দিলেন এবং এর ঝুঁজের ডানপার্শব চিরে রক্ত প্রবাহিত করলেন-(মু)। এই অনুচ্ছেদে মিসওয়ার ইবনে মাখরামা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌ । আবু হাস্সান আল-আরাজের নাম মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও অপরাপর আলেম এই হাদীস অনুসারে আমল করেছেন। তাদের মতে কোরবানীর উট বা গরুর কুঁজের ডান বা বাম পার্শ্ব দিয়ে চিরে দেয়া সুন্নাত । সাওরী, শাফিঈ, আহ্‌মাদ ও ইসূহাক (র)-এর এই অভিমত । ইউসুফ ইব্্‌নে ঈসা বলেন, ওয়াকীকে এই হাদীস বর্ণনাকালে আমি বলতে শুনেছি, এই বিষয়ে আহলুর রায়ের কথার প্রতি ক্রক্ষেপ করবে না। কারণ কুঁজ চিরা হলো সুন্নাত এবং আহ্লুর রায়ের কথা হলো বিদআত । আমি আবুস সাইবকে বলতে শুনেছি, আমি ওয়াকীর কাছে বসা ছিলাম। একজন আহলুর রায়কে লক্ষ্য করে তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানীর পশুর কুঁজ চিরেছেন। আর আবু - হানীফা বলেন যে, তা মুসলা বা অঙ্গ বিকৃতকরণ। এঁ ব্যক্তি বলল, ইব্রাহীম নাখঈ বলেছেন, এটা হলো মুসলা। আবুস সাইব রলেন, আমি দেখলাম ওয়াকী ভীষণভাবে ক্রোধান্বিত হলেন এবং বললেন, আমি বলছি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি বলছ ইব্রাহীম বলছেন ! তোমাকে কারারু্ধ করা উচিত। যতক্ষণ না তুমি এই বক্তব্য প্রত্যাহার করছ ততক্ষণ তোমাকে কারামুক্ত করা অনুচিৎ।২১ ২০. মক্কার হেরেম এলাকায় কোরবানীর জন্য পাঠানো পশুকে 'হাদয়ি’ বলে-(অনু.)। ২১. ইমাম আবু হানীফা (র) ও তীর সহচরগণকে প্রতিপক্ষগণ কর্তৃক আহ্লুর রায় বলা হয়। রাসূলুল্লাহ (সা)-এর যুগে যে পদ্ধতিতে সামান্য জখম করা হত ইমাম আবু হানীফা (র) তার বিরোধী ছিলেন না। বরং পরবর্তী কালে কুঁজ চিরার নামে যে মারাঅক জখম করা হত তাকে তিনি বিদআত মনে করতেন। তাঁর বক্তব্যের সঠিক মূল্যায়নে ব্যর্থতার দরুনই অন্যরা তীর সম্পর্কে বিরূপ মন্তব্য করেন-(অনু.)। www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।