১৫৬ জামে আত-তিরমিযী লোকসহ মিনায় (চার রাকআত ফরযের স্থলে৷ দুই রাকুআত নামায পড়েছি। ইবনে মাসউদ (রা) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিনায় দুই 'রাক্কআাত নামায পড়েছি এবং আবু বাক্র, উমার ও উসমান (রা)-র খিলাফতের প্রথম দিকেও এখানে দুই রাকআত নামায পড়েছি- (বু মু)। এই অনুচ্ছেদে ইব্নে মাসউদ, ইবনে উমার ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্ । মক্কাবাসীদের জন্য মিনায় নামায কসর করা সম্পর্কে ইমামদের মধ্যে মতভেদ আছে। একদল আলেম বলেন, যদি কোন ব্যক্তি মিনায় মুসাফির অবস্থায় থাকে তবে সে ছাড়া আর কোন মঙ্কাবাসী সেখানে নামায কসর করবে না। ইবনে জুরাইজ, (আবু হানীফা), সুফিয়ান সাওরী, ইয়াহ্ইয়া ইব্নে সাঈদ আল-কাত্তান, শাফিঈ, আহ্মাদ ও ইসহাক (র) এই মত ব্যক্ত করেছেন। কতিপয় আলেম বলেছেন, মক্কাবাসীর জন্য মিনায় নামায কসর করায় কোন দোষ নাই। আওযাঈ, মালেক, সুফিয়ান ইব্নে উআইনা ও আবদুর রহমান ইব্নুল মাহদী (র)-এর এই অভিমত । অনুচ্ছেদ £ ৫৩ আরাফাতে অবস্থান এবং সেখানে দোয়া করা । 2 2-442 IAF LAL Lid LAB le A ft PEE SR? Eoed ‘ATA « 2s Caan sai bts 5) SN Ee EL চর aii Sys LS 2 SHE BIG Fan 242 Fe 5 le de Pll ol be ৮২৮। ইয়াযীদ ইব্্নে শায়বান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কাছে ইবনে মিরবা আনসারী (রা) এলেন। আমরা আরাফাতের এমন জায়গায় অবস্থান করছিলাম যাকে আম্র (ইমামের স্থান থেকে) বহু দূর বলে মনে করছিলেন। ইব্নে মিরবা আনসারী (রা) বললেন, আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের দৃত হিসাবে এসেছি। তিনি বলেছেনঃ তোমরা হজ্জের নিদ্ধারিত স্থানসমূহে অবস্থান কর।১৭ কারণ তোমরা ইব্রাহীম (আ)-এর ওয়ারিসী প্রাপ্ত হয়েছ-(দা,না,ই)। ১৭. জাহিলী যুগে আরল্লর প্রতিটি গোত্রের জন্য আরাফাতে স্থান নির্দিষ্ট ছিল। হজ্জের অনুষ্ঠানাদি লোকদের জন্য নির্ধারিত স্থান ইমামের অবস্থান থেকে দূরে ছিল। মহানবী (সা) অনুমান করলেন, তারা হয়ত তীর কাছাক্ুছি আসার জন্য আবেদন জানাতে পারে। তাই তিনি লোক পাঠিয়ে তাদেরকে নিজেদের স্থানে অবস্থান করতে বলেন। তিনি আরো বলেন, আরাফাতের সম এলাকাই অবস্থানের স্থান। ইমামের কাছে অথবা দূরে অবস্থানের মধ্যে কোন পার্থক্য নেই-(অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।