জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ জামে আত-তিরমিযী ৭৮২। ইবনে আহ্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ ইহ্রামধারী ব্যক্তি যদি লুঙ্গি যোগাড় করতে না পারে তবে সে পাজামাই পরিধান করবে এবং জুতা জোগাড় করতে না পারলে মোজা পরিধান করবে-(বু,মু)। এই অনুচ্ছেদে ইবনে উমার ও জাবির (র) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্‌ । একদল আলেম এই হাদীস অনুসারে আমল করার কথা বলেছেন। তাঁরা বলেন, ইহ্রামধারী ব্যক্তি যদি (সেলাইবিহীন) লুঙ্গি জোগাড় করতে না পারে তবে পাজামাই পরিধান করবে এবং জুতা জোগাড় করতে না পারে তবে মোজা পরিধান করবে। এটা আহ্‌মাদ (র)-এর বক্তব্য। অপর একদল আলেম ইব্নে উমার (রা) বর্ণিত হাদীস অনুসারে বলেন, জুতা না পেলে সে মোজ্ঞার উপরিভাগ পায়ের গোছার নিম্নভাগ বরাবর কেটে পরতে পারবে। সুফিয়ান সাওযরী, শাফিঈ ও মালেক (র)-এর এই মত (ইমাম আবু হানীফার মতও তদ্ৃপ)। অনুচ্ছেদ £ ২০ ইহ্রামধারী ব্যক্তির পরনে জামা বা জুব্বা থাকলে। LEON EG VAY Gl et Lin 3 CA ৭৮৩। ইয়াল৷ ইবনে উমায়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুঈনকে ইহ্রাম অবস্থায় জুন্বা পরিহিত দেখতে পেলেন। তিনি তাকে তা খুলে ফেলার নির্দেশ দিলেন। অপর একটি সূত্রে ইয়ালা ইব্নে উমায়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক বেদুঈনকে ইহ্‌্রাম অবস্থায় জুদ্বা পরিহিত দেখতে পেলেন। তিনি তাকে তা খুলে ফেলার নির্দেশ দিলেন। ইয়ালা (রা)-র সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত হাদীসের অনুরূপ বক্তব্য সম্বলিত হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই শেষোক্ত সূত্রে বর্ণিত হাদীসটি অধিকতর সহীহ্‌ । এই হাদীসটির পটভূমিতে একটি ঘটনাও রয়েছে। কাতাদা-হাহ্জাজ ইব্‌নে আরতাত প্রমুখ আতা-ইয়ালা ইবনে উমায়্যা (রা) সূত্রে এইরূপই বর্ণনা করেছেন। কিন্তু আমর ইবনে দীনার-ইব্নে জুরায়জ-আতা-সাফ্ওয়ান ইব্নে ইয়ালা-তৎপিতা ইয়ালা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্তাম সূত্রটিই সহীহ্‌ । www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।