১২৬ জামে আত-তিরমিযী পশু সহজলভ্য হয় তা কোরবানী করবে। যদি কেউ তাতে সক্ষম না হয় তবে সে হজ্জের সময় তিন দিন এবং বাড়ি প্রত্যাবর্তন করে সাত দিন রোযা রাখবে। তামাত্তু হজ্জকারী হজ্জের সময় তিন দিন রোযা রাখলে তার জন্য উত্তম এই যে, আরাফার দিন যেন তার রোযার শেষ দিন হয় যদি সে যিলহজ্জের প্রথম দশ দিনের মধ্যে রোযা রাখতে সক্ষম না হয় তবে একদল সাহাবীর মতে সে আইয়্যামে তাশরীকে (যিলহজ্জ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ) রোযা রাখবে। ইব্নে উমার ও আইশা (রা)-র এই মত। ইমাম মালেক, শাফিঈ, আহ্মাদ ও ইসহাক (র)-ও এই মৃত ব্যক্ত করেছেন। একদল আলেম বলেন, আইয়্যামে তাশরীকে রোযা রাখবে না। কৃফাবাসী আলেমগণ (ইমাম আবু হানীফা ও তাঁর অনুসারীগণ) এই মত ব্যক্ত করেছেন। আবু ঈসা বলেন, -মুহাদ্দিসগণ তামাত্তু হজ্জই পছন্দ করেছেন। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাকের এই মত। অনুচ্ছেদ £ ১৩ তালবিয়া পাঠ করা । Se onl be rail Pell Go pnd in ol ES VY LI SG LS al DLS ILL Ss nl 2 ES UDG WLLIL IASI SHALS DLE YLT LSS ৭৭৩। ইব্নে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নরূপ তালবিয়া পাঠ করতেন $ "আমি হাযির, হে আল্লাহ্ ! আমি হাযির ; তোমার কোন শরীক নাই, আমি হাযির ; সব প্রশংসা ও সব নিয়ামত তোমারই, সারা জাহানের রাজত্ব তোমারই ; তোমার কোন শরীক নাই ।” আবু ঈসা বলেন, এই অনুচ্ছেদে ইবনে মাসউদ, জাবির, আইশা, ইব্নে আব্বাস ও আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণিত আছে। উপরোক্ত হাদীসটি হাসান ও সহীহ্ । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও অপরাপর আলেম এই হাদীস অনুযায়ী আমল করার কথা বলেছেন। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহ্মাদ ও ইসহাক (র)-এর এই অভিমত ৷ ইমাম শাফিঈ (র) বলেন, আল্লাহ্ তাআলার মহত্ব ব্যপক কোন শব্দ যদি কেউ নিজের পক্ষ থেকে তালবিয়াতে বৃদ্ধি করে তবে ইনশাআল্লাহ্ এতে কোন দোষ নেই । কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঠিত তালবিয়াতে সন্তুষ্ট থাকাই আমার নিকট অধিক প্রিয়। ইমাম শাফিঈ বলেন, "আল্লাহ্র মহত্ব ব্যঞ্জক কোন শব্দ তালবিয়াতে যোগ করায় কোন দোষ নাই” আমার এই কথার দলীল হল ইবনে উমার (রা)-র এই রিওয়ায়াতটি। www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।