জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ জামে আত-তিরমিযী হাদীসটি মক্কা বিজয়ের পরদিন বলেছিলেন। তখন তা আমার কর্ণদ্বয় শুনেছিল, আমার হৃদয় তা সংরক্ষণ করেছিল এবং আমার চক্ষুদ্বয় তা প্রত্যক্ষ করেছিল। তিনি আল্লাহ্র প্রশংসা ও গুণগান করলেন, অতঃপর বললেনঃ আল্লাহ তাআলা মন্কাকে " হারাম” ঘোষণা করেছেন, কোন মানুষ তাকে “হারাম” করেনি। অতএব যে ব্যক্তি আল্লাহ্‌ ও আখেরাতের উপর ঈমান রাখে তার জন্য এখানে রক্তপাত করা বা এখানকার কোন বৃক্ষ কর্তন কর! হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এখানে (মক্কা বিজয়কালে) যুদ্ধ করার অজুহাত তুলে কেউ যদি এখানে কোনরূপ যুদ্ধাভিযান চালানোর সুযোগ খোঁজে তবে তাকে তোমরা বলে দিবে, আল্লাহ্‌ তাআলা কেবল তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বিশেষ করে অনুমতি দিয়েছেন, তোমাকে এর অনুমতি দেননি। তিনি আমাকেও কেবল দিনের কিছুক্ষণের জন্য অনুমতি দিয়েছিলেন। গতকাল যেমন তা হারাম ছিল আজ তেমনিভাবে তা হারাম | তোমাদের উপস্থিত ব্যক্তি যেন (একথা) অনুপস্থিত ব্যক্তির নিকট পৌছে দেয়। আবু শুরায়হ্‌ (রা)-কে জিজ্ঞাসা. করা হল, আম্র ইবনে সাঈদ তখন কি বলেছিল ? তিনি বললেন, সে বলেছিল, হে আবু শুরায়হ! এই হাদীস সম্পর্কে আমি আপনার চেয়ে অধিক অবগত ৷ হেরেম শরীফ কোন পাপী, পলাতক খুনী ও পলাতক অপরাধীকে আশ্রয় দেয় না-(বুমু)।১ আবু ঈসা বলেন, 'বিখারবাতিন’ -এর স্থল ‘বিখিয়য়াতিন’'-ও বর্ণিত আছে। এই অনুচ্ছেদ আবু হুরায়রা ও.ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান ও সহীহ। আবু শুরায়্‌ আল-খুযাঈর মূল নাম খুওয়াইলিদ ইবনে আমর আল-আদাবী আল-কাবী। ‘বিখারবাতিন’ -এর অর্থ 'অপরাধী’ । বাক্যটির অর্থ হল, কোন ব্যক্তি কোন ফৌজদারী অপরাধ করে বা খুন করে হারাম শরীফে আশ্রয় নিলে তার উপর, হদ্দ (নির্ধারিত শাস্তি) কার্যকর হবে। ১. কাবা ঘরের চত্বর্সীমাকে 'হেরেম' বলে। এই সীমারেখার মধ্যে কোনরূপ যুদ্ধবিধহ, খুন- খারাবি, গাছপাল! কর্তন, এমনকি. মশা-মাছি মারা পর্যন্ত নিষেধ। হেরেমের চতুঃসীমাকে আল্লাহ পূর্ণ নিরাপত্তা ও শাস্তির স্থান ঘোষণা করেছেন। আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) আবু বাক্র (রা)-র দৌহিত্র, আসমা (রা)-র.পূত্, আইশা (রা)-র বোনপূত্র এবং হিজরতের পর মদীনায় জন্ম- ধরহণকারী ইসলামের প্রথম সন্তান। তিনি ইয়াযীদের বশ্যতা স্বীকার করেননি। কারবালার মর্মান্তিক ও বিষাদময় ঘটনার পর তিনি নিজেকে মুসলিম জাহানের খলীফা বলে ঘোষণা করেন। মন্ধা, মদীনা, ইরাক, ইয়ামন প্রভৃতি প্রদেশে তাঁর দাবি স্বীকৃতি লাভ করে। ইয়াধীদ আমর ইবনে সাঈদকে. তীর. বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেয়। আমরের বাহিনী মক্কা অবরোধ. করে এবং যুবাইর (র)-কে হেরেম শরীফের মধ্যে হত্যা করে। এই পাপাত্মারা কাবা ঘরে অগ্নু সংযোগ করে এবং আল্লাহর ঘরের উপর পাথর বর্ষণ করে এর যথেষ্ট ক্ষতিসাধন করে। অতএব আমরের কথা৷ (হেরেম শরীফ কোন পাপী... আশ্রয় দেয় না) সত্য হলেও তার উদ্দেশ্য মোটেই সৎ ছিল না। ফারণ আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) অপরাধী ছিলেন না। উমাইয়্যা বংশের রাজত্বকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী রাজনৈতিক মতবিরোধের কারণে মর্মান্তিক পরিণতির শিকার হন-(অনু.)। www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।