আবওয়াবুস সাওম ১১৩ করতেন, তবে তা বাধ্যতামূলক বলে নির্দেশ দেননি। তিনি বলতেনঃ যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রমযান মাসে (রাতে ইবাদতে) দণ্ডায়মান হবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল পর্যন্ত এ নিয়মই চলতে থাকে। আবু বাক্র (রা)-র খিলাফত এবং উমার ইবনুল খাত্তাব (রা)-র খিলাফতের প্রথম দিকেও বিষয়টি তদৃূপই ছিল-(বুমু)। এই অনুচ্ছেদে আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান ও সহীহ। এই হাদীসটি যুহরী-উরওয়৷-আইশা (রা)-র সূত্রেও বর্ণিত আছে।১৮ ১৮. উপরোক্ত আলোচনা থেকে জানা যায় যে, মালিকী মাযহাব অনুসারীগণ চল্লিশ রাকআত এবং হানাফী ও শাফিঈ মাযহাব অনুসারীগণ বিশ রাকআত তারাবীহ নামায পড়েন। হাম্বলী মাযহাবও বিশ রাকআতকে অগ্রাধিকার দিয়েছে। আট রাকআত সমর্থনাকারীগণ ইমাম মালেক (র)-এর মুওয়াভ্তায় সাইব ইবনে ইয়াধীদ (রা) বর্ণিত হাদীস (সালাত অধ্যায়, বাবঃ রমযান মাসে নামায পড়ার জন্য উৎসাহ প্রদান) উল্লেখ করে বলেন, উমার (রা)-ও আট রাকআত তারাবীর প্রচলন করেন। অথচ ইয়াযীদ ইবনে রূমান (রা) বর্নিত হাদীসে তীর বিশ রাকআত প্রচলন করার উল্লেখ রয়েছে (এ বরাত)। ইবনে আবু শায়বা (র) ইবনে আব্বাস (রা)-র সনদে উল্লেখ কয়েছেন যে, রাসূলুল্লাহ (সা) জামাআত সহকারে বিশ রাকআত তারাবীহ পড়েছেন, যদিও তাঁর সাথে সম্পৃক্ত আট রাকআতের হাদীসই অধিকতর সহীহ । উক্ত সাইব ইবনে ইয়াযীদ (রা) থেকেই বায়হাকী তাঁর সুনান ধন্থে সহীহ সনদে বেতেরসহ তেইশ রাকআত নামাযের উল্লেখ করেছেন। মনে হয় উমার (রা) প্রথমে বেতেরসহ এগার রাকআত এবং অতঃপর তেইশ রাকআত পড়ার ব্যবস্থা করেন এবং তীর পরের খলীফা এই ব্যবস্থা বহাল রাখেন। হাম্বলী মাযহাবের ফিক্হ গ্রন্থ আল-মুগনীতে লেখা আছে যে, উমার (রা) বিচ্ছিন্নভাবে তাবারীহ পড়ুয়াদেরকে উবাই ইবনে কাব (রা)-র ইমামতিতে একত্র করেন। তিনি বিশ রাকআত তারাবীহ পড়ান। হযরত আলী (রা)-ও এক ব্যক্তিকে রমযান মাসে বিশ রাকআত তারাবীহ পড়ানোর জন্য ইমাম নিয়োগ করেন। সুতরাং এই বিশ রাকআতের অনুসরণ করাই উত্তম-{(আল-মুগনী, ১ম খণ্ড)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যেমন তীর সুন্নাত অনুসরণ করতে আমরা বাধ্য, তেমনি খুলাফায়ে রাশেদূনের সুন্নাতের অনুসরণ করতেও বাধ্য (আলাইকুম বিসুন্নাতী ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদীন আল-মাহদিয়্ীন।। অতএব কেউ বিশ রাকআতের সুন্নাতকে যদি বিদআত বলতে চান তবে জীবনে তিন বারের অধিক তারাবীহ নামায পড়াও তার জন্য বিদআতের অন্তর্ভুক্ত হবে। কারণ আট রাকআতের হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, মহানবী (সা) জীবনে তিন দিনই এই নামায পড়েছেন। অথচ রোযা ফরয হওয়ার পরও তিনি নয় বছর জীবিত ছিলেন এবং প্রতি রমযানেই ইতেকাফ করেছেন, এমনকি তাঁর জীবনের শেষ রমযানে বিশ দিন ইতেকাফ করেছেন মসজিদে নববীতে ৷ কিন্তু তাঁর ইতেকাফ সম্পর্কিত হাদীসগুলোতে তাঁর তারাবীহ নামায পড়ার কোন প্রমাণ পাওয়া যায় না। আট রাকআত সম্পর্কিত হাদীস থেকে আরও প্রমাণিত হয় যে, মহানবী (সা) সাহাবাদেরকে নিয়ে দীর্ঘ রাত ধরে এই নামায পড়েছেন। এখন যিনি আট রাকআত পড়তে চান তাকে সুন্নাতের অনুসরণপূর্বক দীর্ঘ রাত পর্যন্ত নামায পড়তে হবে। অন্যথায় তিনি সুন্নাতের খেলাফ কাজ করছেন বলে সাব্যস্ত হবে-(অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।