জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সাওম ১১১ SATE ATA RT AALIEE EEAE A EA MDE ELS BE OPE Ct oie A: LNA ANE 7c er Snags crt LION Eb dos HM SR A> badd . IG LAU UCL LH TIS AS ULL CS ANC, ” ” 2A3 3 | ৭৫৩। আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রোযা রেখেছি। তিনি রমযান মাসে আমাদের নিয়ে কোন (নফল) নামায পড়েননি। অবশেষে রমযানের সাত দিন বাকী থাকতে তিনি আমাদের নিয়ে নামাযে দীড়ালেন। এতে রাতের এক-তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গেল। ষষ্ঠ রাতে তিনি আমাদের নিয়ে নামাযে দাড়ালেন না। তিনি পঞ্চম রাতে আবার আমাদের নিয়ে নামাযে দাঁড়ালেন। এতে অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল। আমর! তাঁকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের অবশিষ্ট রাতটিও যদি নামায আদায় করে অতিবাহিত করে দিতেন। তিনি বলেনঃ কেউ যদি ইমামের সঙ্গে (ফরয) নামাযে অংশগ্রহণ করে এবং ইমামের সাথে নামায শেষ করে তবে তার জন্য সারা রাত (নফল) নামায আদায়ের সওয়াব লেখা হয়। এরপর তিনি মাসের তিন রাত অবশিষ্ট থাকা পর্যন্ত আমাদের নিয়ে আর নামায পড়েননি। তৃতীয় (২৭শে) রাত থাকতে আবার তিনি আমাদের নিয়ে নামাযে দাঁড়ালেন। এই রাতে তিনি তাঁর পরিজন ও স্ত্রীগণকেও ডেকে উঠালেন। তিনি এত (দীর্ঘ)-ক্ষণ নামায আদায় করলেন যে, আমাদের মনে সাহরীর সময় চলে যাওয়ার আশংকা হল। রাবী জুবায়র ইবনে নুফায়ের বলেন, আমি আবু বাক্র (রা)-কে বললামঃ "ফালাহ্‌” কি? তিনি বললেন, সাহ্রী খাওয়া- (দা,না,ই)। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান ও সহীহ। রমযান মাসের রাতসমূহে (নফল ইবাদূৃত ও তারাবীহ নামাযের জন্য) দণ্ডায়মান হওয়া সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ আছে। কোন কোন আলেম বলেন, বিতরসহ এর রাকআত সংখ্যা একচন্লিশ। এ হল মদীনাবাসীদের:অভিমত এবং এখানকার লোকেরা এইরূপ আমল করেন। কিন্তু অধিকাংশ আলেমের অভিমত আলী ও উমার (রা) প্রমুখ সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত রিওয়ায়াত অনুযায়ী অর্থাৎ (তারাবীহ্র। রাকআত সংখ্যা বিশ। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক ও শাফিঈ (র)-এর এই অভিমত (ইমাম আবু হানীফাও এই অতিমত পোষণ করেন)। ইমাম শাফিঈ (র) বলেন, আমাদের নগর মক্ধায়ও লোকদের বিশ রাতত্মাত পড়তে দেখেছি। আহমাদ (র) বলেন, এই বিষয়ে বিভিন্ন ধরনের রিওয়ায়াত বর্ণিত আছে। তিনি এই ব্যাপারে কোন সিদ্ধান্ত দেননি। ইসহাক বলেন, উবাই ইবনে কাব (রা)-র বর্ণনা অনুযায়ী আমর৷ একচন্লিশ রাকআত পড়াই পছন্দ করি। www.pathagar.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।