»১০ জামে আত-তিরমিযী আবু ঈসা বলেন, হাদীসটি হাসান ও সহীহ হাদীসটি একাধিক রাবী আইশা (রা)-র সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তবে উরওয়া ও আমরা (র) আইশা (রা)-র সনদটি ‘সহীহ । লায়স ইবনে সাদও হাদীসটি ইবনে শিহাব-উরওয়া ও আমরা-আইশা (রা)-র সনদে বর্ণনা করেছেন। আলেমগণ এই হাদীস অনুসারে বলেছেন, ইতিকাফকারী মানবীয় প্রয়োজন ছাড়া ইতিকাফস্থল থেকে বাইরে বের হতে পারবে না। এই বিষয়ে তারা সকলেই একমত যে, পেশাব-পায়খানার প্রয়োজনে সে অবশ্যই বের হতে পারবে। তবে রোগী দেখা, জুমুআ' ও জানাযার নামাযে ইতিকাফকারী যেতে পারবে কি না এই বিষয়ে তাদের মাঝে মতভেদ রয়েছে। কোন কোন সাহাবী ও তাবিঈর মতে যদি সে ইতিকাফে বসার সময় এসব প্রয়োজনে বের হওয়ার শর্ত করে থাকে তবে সে রোগী দেখতে, জানাযায় অংশধহণ করতে এবং জুমুআর নামাযে হাযির হতে পারবে। সুফিয়ান সাওরী ও ইবনুল মুবারক এই মত ব্যক্ত করেছেন। কোন কোন আলেম বলেন, উল্লিখিত উদ্দেশ্যে সে বাইরে যেতে পারবে না। তাদের মতে শহরে বাসকরী জামে মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ করবে না। তারা ইতিকাফ স্থল ছেড়ে জুমুআর জন্য বের হওয়াও মাকরূহ বলেন, আবার জুমুআ ত্যাগ করাও জায়েয মনে করেন না। সুতরাং তারা ইতিকাফস্থল থেকে বের হওয়ার প্রয়োজন না হয়। মানবীয় প্রয়োজন ছাড়া বের হলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইমাম মালেক ও শাফিঈ এই মত পোষণ করেন। ইমাম আহ্মাদ বলেন, আইশা (রা)-র হাদীসের আলোকে সে রোগী দেখতে ও জানাযায় শরীক হতে বের হতে পারবে না। ইমাম ইসহাক বলেন, যদি সে পূর্বেই এই বিষয়ে নিজে নিজে শর্ত করে নেয় তবে জানাযায় শরীক হতে ও রোগী দেখতে বাইরে যেতে পারবে। অনুচ্ছেদ £ঃ ৮০ রমযান মাসের কিয়াম (রাতের ইবাদত) । or 2 il on 5 be Jal) Ll a EEE Ce. Vo Co IG 55 tl be A rf rs LF SA A HAE | ELL AE GIA Ls he DL ds PE ill by de SDL 5 ডি Ll ESE Ua El UE LA www.pathagar.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।