জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সাওম ১০৯ আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান, গরবী ও সহীহ। সংকল্প করার পর পূর্ণ করার পূর্বেই ইতিকাফ ছেড়ে দেওয়া সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ আছে। এক দল আলেম বলেন, তার কাযা করা ওয়াজিব। তারা নিম্নের হাদীস দ্বারা দলীল ধৃহণ করেনঃ "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছেড়ে বের হয়ে এলেন, পরে শাওয়াল মাসের দশ দিন ইতিকাফ করেন।” ইমাম মালেক (র)-এর এই মত (ইমাম আবু হানীফাও এমত পোষণ করেন)। অপর একদল আলেম বলেন, যদি মানত বা নিজেদের জন্য অবশ্য পালনীয় ইতিকাফ না হয়ে থাকে এবং নফল ইতিকাফ হয়ে থাকে তবে এমতাবস্থায় ইতিকাফ ত্যাগ করে বের হয়ে গেলে তার কাযা করা ওয়াজিব নয়। যদি কেউ স্বেচ্ছায় কাযা করে তবে তা করতে পারে কিন্তু তা তার উপর ওয়াজিব নয়।ইমাম শাফিঈ (র) এই মত ব্যক্ত করেছেন। তিনি বলেন, যে আমল ছেড়ে দেয়া তোমার জন্য জায়েয এমন কোন আমল যদি তুমি করতে শুরু কর এবং পূর্ণ না করে তা ছেড়ে দাও তাহলে হজ্জ ও উমরা ছাড়া এরূপ কোন আমল কাযা করা তোমার উপর ওয়াজিব নয়। এই অনুচ্ছেদে আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অনুচ্ছেদ £ ৭৯ ইুতিকাফকারী প্রয়োজনবোধে বের হতে পারে কি না? ot Alor ln DU Le HS Las a CES .Vor A AL { DIS bE IG wl LAC be Ls) be EON NE TOE YEE ESE U0 TFET CEN EY AO SUSY GE ৭৫২। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন, তাঁর মাথা আমার দিকে এগিয়ে দিতেন এবং আমি তা আঁচড়িয়ে দিতাম। তিনি মানবীয় প্রয়োজন (পেশাব- পায়খানা) ছাড়া ঘরে প্রবেশ করতেন না-(বু মু'দা,না, ই)।১৭ ১৭; হানাফী মাযহাবমতে রমযান মাসের শেষ দশকে ইতেকাফ করা সুন্নাত । ২০ রমযান সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করতে হবে। যে মসজিদে জামাআতে পাঁচ ওয়াক্ত নামায হয় না তাতে ইতেকাফে বসা জায়েয নয়। কেনন| ইতেকাফের চেয়ে জামাআতের গুরুত্ব অধিক। নির্দিষ্ট মসজিদের আওতাভুক্ত এলাকার লোকদের মধ্যে একজন ইতেকাফ করলে সবার পক্ষ থেকে সুন্নাতের দায়িত্ব আদায় হয়ে যাবে। কেউ ইতেকাফ না করলে সবাই গুনাহগার হবে। ইতেকাফ শুরু করে তা ভঙ্গ করলে নফল রোযাসহ পরে তা কাযা করতে হবে। হতেকাফে বসার পর কোন প্রয়োজনে মসজিদের সংলগ্ন স্থানে বের হওয়া যায়। সামান্য সময়ের জন্যও ইতেকাফ করা যেতে পারে। মহিলারা ঘরের কোন একটি স্থান যিরে নিয়ে তাতে ইতেকাফ করতে পারেন- (অনু.) | www.pathagar.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।