জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সাওম ১০৩ ৭৩৯! আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফের ইচ্ছা করতেন তখন ফজরের নামায পড়ে ইতিকাফের স্থানে প্রবেশ করতেন-(বু,মু) ৷ আবু ঈসা বলেন, এই হাদীসটি ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ-আম্রার সূত্রে মুরসালরূপে বর্ণিত হয়েছে। ইমাম মালেক (র) এবং একাধিক রাবী ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ থেকে এ হাদীসটি মুরসালর্ূপে বর্ণনা করেছেন। এই হাদীসটি আওযাঈ ও সুফিয়ান সাওরী-ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ-আমরা-আইশা (রা) থেকে বর্ণনা করেছেন। এই হাদীস অনুসারে কোন কোন আলেমের মতে, কেউ ইতিকাফের ইচ্ছা করলে সে যেন ফজরের নামায আদায়ের পর ইতিকাফের স্থানে প্রবেশ করে। ইমাম আহ্‌্মাদ ও ইসহাক ইবনে ইবরাহীমের এই মত। অপর একদল আলেম বলেছেন, কোন ব্যক্তি যে দিন থেকে ইতিকাফ আরম্ভ করতে ইচ্ছুক তার আগের রাতের সন্ধ্যার সূর্য ডোবার আগে সে যেন ইতিকাফে বসে। সুফিয়ান সাওরী [ইমাম আবু হানীফা] ও মালেক ইবনে আনাস (র)-এর এই মত। অনুচ্ছেদ £ ৭২ লাইলাতুল কদর (কদরের রাত) । GEC ne Bio SLOG on 032 Bo VE. ale aL Le DIS IE IE LIE bal bs os on pls sx Af mT ds as, be POS Sl 300 I 5 be 20S pl ৭৪০। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন মসজিদে অবস্থান করতেন (ইতিকাফ করতেন)। তিনি বলতেনঃ তোমরা রমযানের শেষ দশ দিন কদরের রাত অনুসন্ধান কর- (বু, মু)। এই অনুচ্ছেদে উমার, উবাই ইবনে কাব, জাবির ইবনে সামুরা, জাবির ইবনে ইবনে উনায়স, আবু বাক্রা, ইবনে আব্বাস, বিলাল ও উবাদা ইবনুস সামিত (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ। 'ইউজাবিরু’ শব্দের অর্থ ‘তিনি ইতিকাফ করতেন’ ৷ এই ক্ষেত্রে অধিকাংশ হাদীসের শব্দ হলঃ তোমরা শেষ দশ দিনের প্রত্যেক বেজোড় রাতে লাইলাতুল কদর খোজ কর। রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুল কদর সম্পর্কে বর্ণিত আছে যে, তা হল একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ বা রমযানের শেষ রাত। www.pathagar.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।