জামে আত-তিরমিযী ২য় খন্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সাওম ৯৭ ৭২৬। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাওমে বিসাল কর না। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো সাওমে বিসাল করেন। তিনি বলেনঃ আমি তো তোমাদের কারো মত নই । আমার প্রতিপালক আমাকে পানাহার করান- (বু, মু)। এই অনুচ্ছেদে আলী, আবু হুরায়রা, আইশা, ইবনে উমার, জাবির, আবূ সাঈদ ও বাশীর ইবনুল খাসাসিয়্যা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, আনাস (রা)-র হাদীসটি হাসান ও সহীহ। আলেমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা সাওমে বিসাল মাকরূহ বলে মত ব্যক্ত করেছেন। আবদুল্লাহ ইবনুয যুবায়ের (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি একাধিক দিন সাওমে বিসাল করতেন এবং ইফ্তার করতেন না। অনুচ্ছেদ £ঃ ৬৩ রোযাদারের নাপাক অবস্থায় যদি ফজর হয়ে যায় । Ae nl RA al oF oS nl of Cll Co iLL G3 VYV al G5 LL LG LIS10G rn El on pl LEBEL HE LS ale NLC AN ALS be Pred LE lip CS ৭২৭ । আবু বাক্র ইবনে আবদুর রহমান ইবনে হারিস ইবনে. হিশাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আইশা ও উম্মু সালামা (রা) আমাকে অবহিত করেছেনঃ (কোন কোন সময়) কোন স্ত্রীর কারণে নাপাক অবস্থায় নবী সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লামের ফজর হয়ে যেত। এরপর তিনি গোসল করতেন এবং রোযা রাখতেন-(বু,মু)। আঠু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী ও তাবিঈ এই হাদীস অনুসারে আমল -করেছেন। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহ্‌মাদ ও ইসহাক (র) এ অভিমত ব্যক্ত করেছেন। তাবিঈগণের একদল বলেন, কোন ব্যক্তির সহবাসজনিত নাপাক্‌ অবস্থায় ফজর হয়ে গেলে তাকে এই দিনের রোযার কাযা করতে হবে। তবে প্রথমোক্ত অভিমতই অধিকতর সহীহ। www.pathagar.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।