৮৬ জামে আত-তিরমিধী দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক প্রিয়। এই দশ দিনের প্রতিটি রোযা এক বছরের রোযার সমতুল্য এবং এর প্রতিটি রাতের ইবাদত কদরের রাতের. ইবাদতের সমতূল্য- (ই) ।১৫ ‘আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও গরীব। শুধু উপরোক্ত সূত্রেই আমরা হাদীসটি জানতে পেরেছি । আমি মুহাম্মাদ আল-বুখারীকে এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনিও এই সূত্র ছাড়া অনুরূপ কিছু বলতে পারেননি। তিনি বলেন, কাতাদা-সাঈদ ইব্নুল মুসায়্যাব (র)-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত হাদীসের কিছু অংশ মুরসাল হিসাবে বর্ণিত আছে। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (র) নাহৃহাস ইব্নে কাহ্ম-এর স্বৃতিশক্তির সমালোচনা করেছেন। অনুচ্ছেদ £ঃ ৫৩ শাওয়াল মাসের ছয় দিন রোযা রাখা । a A i Be De HL EBUS eS LSI EGS VV Ae oes PRE PACT NO EN AE A As 4 Aad Aas ds le DN do AIG IG Cnt Al br al on as + Ale WHILE Cat EL ৭০৭। আবু আইউব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুত্রাহ্ সাল্তান্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি রমযানের রোযা রাখল, অতঃপর শাওয়ালের ছয় দিন রোযা রাখল, সে যেন সারা বছরই রোযা রাখল-(মু,দা,ই)। এই অনুচ্ছেদে জাবির, আবু হুরায়রা সাওবান (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান ও সহীহ্ । এই হাদীসের ভিত্তিতে একদল বিশেষজ্ঞ আলেম শাওয়াল মাসের ছয় দিন রোযা রাখা মুস্তাহাব মনে করেন। ইব্নুল মুবারক বলেন, প্রতি মাসে তিন দিন রোযা রাখার মত এটিও মুস্তাহার। কোন কোন হাদীসে এই রোযা রমযানের রোযার পরপরই রাখার কথা উল্লেখ আছে। তাই আমি ১৫. আইশা (রা)-র হাদীসে আছেঃ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্জের দশ দিন কখনও রোযা রাখেননি। অথচ অন্যান্য হাদীসে এই কয় দিনের রোযা ও ইবাদতের গুরুত্বের কথা বলা হয়েছে। এ দিনে তিনি রোযা রেখেছেন বলেও প্রমাণ আছে। তিনি রোযা রেখেছেন, হয়ত আইশা (রা) তা দেখেননি বা জানতেন না অথবা কোন অসুস্থতা বা সফর ইত্যাদির কারণে তিনি সে দিন রোযা রাখেননি। আইশা (রা) তাই বর্ণনা করেছেন। হজ্জের মওসুমে ইবাদত-বন্দেগীতে মশগুল থাকতে উৎসাহ দেয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্জ মাসের দশ দিনের ইবাদতকে কদর রাতের ইবাদতের সাথে তুলনা করেছেন অথবা হতে পারে রমযান যাসের শেষ দশ দিনের ইবাদতের যে গুরুত্ব রয়েছে, যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ইবাদতেরও অনুরূপ গুরুত্ব রয়েছে- (অনু.)! www.pathagar.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।