৮৪ জামে আত-তিরমিযী Al oF dl oF in SF SUSE BR LS Eo vr 2A DE pra sale De DUIS AIG le le) ৭০৩। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মুহাররমের) দশম তারিখ আশূরার রোযা রাখতে নির্দেশ দিয়েছেন। আবু ঈসা বলেন, ইব্নে আব্বাস (রা) বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ্ । আশূরার দিন সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন, (মুহার্রমের) নবম তারিখ, আর অপর একদল বলেন, দশম তারিখ। ইবনে আব্বাস (রা) বলেন, নবম ও দশম (এই দুই দিন) তোমরা রোযা রাখ এবং (এই ক্ষেত্রে) ইহুদীদের বিপরীত -কর। ইমাম শাফিঈ, আহ্মাদ ও ইসহাক এই হাদীস অনুসারে মত ব্যক্ত করেছেন (ইমাম আবু হানীফাও এই মত পোষণ করেন) । অনুচ্ছেদ £ ৫১ যিলহজ্জ মাসের (প্রথম) দশ দিন রোযা রাখা সম্পর্কে । se all be ES oe LDA CFS SOG EBS Vt 5 EC AL le Dl Le AITELDL DG LC Se LS ৭০৪ । আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনও (যিলহজ্জ মাসের) দশ দিন রোযা রাখতে দেখিনি- (মু দা)। আবু ঈসা বলেন, একাধিক রাবী এই হাদীসটি আমাশ-ইব্রাহীম-আসওয়াদ- আইশা (রা) সূত্রে এইর্ূপই বর্ণনা করেছেন। সাওরী প্রমুখ রাবী এই হাদীসটিকে মানসূর-ইব্রাহীম... সূত্রে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দশ দিন কখনও রোযা অবস্থায় দেখা যায়নি। আবুল আহওয়াস এই হাদীসটিকে মানসূর-ইব্রাহীম-আইশা (রা) সূত্রে বর্ণনা করেছেন। তিনি এতে রাবী আসওয়াদের উল্লেখ করেননি। মানসূরের পরবর্তী রাবীগণ এই হাদীসের সনদে উক্ত মতবিরোধ করেছেন। এই সনদসমূহের মধ্যে আমাশের বর্ণনাটিই অধিকতর সহীহ্ এবং মুত্তাসিল। মানসূরের নিকট থেকে বর্ণনার ক্ষেত্রে ইবরাহীম অপেক্ষা আমাশ অধিক বিশ্বস্ত সংরক্ষক। www.pathagar.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।