৭০ জামে আত-তিরমিযী Gals Add S206 LL il do aI . Ns ২৭৫৪ । ইবনে উমার (রা) বলেন, আমি উমার (রা)-কে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ যে ব্যক্তি দুনিয়াতে রেশমী বস্তু পরিধান করবে, সে আখেরাতে তা পরতে পারবে না (বু, মু) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এটি উমার (রা) থেকে ভিন্ন সূত্রেও বর্ণিত আছে। এ অনুচ্ছেদে আলী, হুযাইফা, আনাস (রা) প্রমুখ সাহাবীদের থেকে হাদীস বর্ণিত আছে যা আমি কিতাবুল লিবাসে উল্লেখ করেছি (১৬৬৫ নং হাদীসের অধীনে দ্র.) । আসমা বিনতে আবু বাক্র সিদ্দীক (রা)-র মুক্তদাসের নাম আবদুল্লাহ এবং উপনাম আবু উমার । আতা ইবনে রাবাহ ও আমর ইবনে দীনার (র) তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন। অনুচ্ছেদ £ ৫৩ কুবা পরিধান করা । Aid oe BOL Ll A ok EA GS LLG EFS YVoo CLE 51S ls bi ed HLS SE LO ) IG SEA ULSI Cr dh od FS 4 S245 EE EIG i CHEE js 9 0 SEI GEG Als Hs eo LP SS) ২৭৫৫ । মিসওয়ার ইবনে মাখরামা (রা) থেকে বর্ণিত । একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কুবা বণ্টন করলেন; কিন্তু মাখরামাকে এর কিছুই দিলেন না। তখন মাখরামা বলেন, হে পুত্র! চল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই । তিনি (মিসওয়ার) বলেন, আমি তার সাথে চললাম । (ওখানে পৌছে) তিনি বলেন, ভেতরে যাও এবং আমার জন্য তার কাছে (কুবার জন্য) আবেদন কর । আমি তার কাছে গিয়ে তার জন্য আবেদন করলাম । তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাগুলো থেকে একটি কুবা সাথে নিয়ে বেরিয়ে আসেন এবং বলেন £ এটি তোমার জন্য লুকিয়ে রেখেছিলাম । রাবী বলেন, www.pathagar.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।