৬৪ জামে আত-তিরমিযী ২৭৪৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ জিবরাঈল (আ) আমার কাছে এসে বলেন, আমি গত রাতে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনার অবস্থানরত ঘরের দরজায় একটি পুরুষের মূর্তি, ঘরের মধ্যে প্রাণীর ছবিযুক্ত একটি সূক্ষ্ম কাপড়ের পর্দা এবং একটি কুকুর আমাকে ভেতরে ঢুকতে বাধা প্রদান করেছে। সুতরাং আপনি দরজার পাশে রাখা মূর্তিটির মাথা কেটে দিতে আদেশ করুন, তাহলে সেটা গাছের আকৃতি হয়ে যাবে। আর পর্দাটিও কেটে ফেলতে বলুন তাহলে এটা দিয়ে সাধারণ ব্যবহারের জন্য দু*টি গদি বানানো যাবে এবং কুকুরটিকে বের করে দেয়ার নির্দেশ দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈলের পরামর্শ মোতাবেক কাজ করলেন । আর কুকুর ছানাটি হাসান কিংবা হুসাইনের চৌকির নীচে বসা ছিল । যাহোক তিনি আদেশ করলেন এবং তদনুযায়ী এটাকেও বের করে দেয়া হল (আ, দা, নী) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে আইশা ও আবু তালহা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অনুচ্ছেদ £ 8৫ পুরুষের জন্য হলুদ রংয়ের কাপড় পরা নিষেধ । CES EE SDA SD SAE BC Vt LAA TE তে 2! Ae ke leas A‘ A AT TAs A de) 2 UG ys on DLs GF Mb GF LS tl bE SS Seda AIL ag 2 - 40 + ০-4 cA AG AT" Ladle de ২৭৪৪ ৷ আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, দু'টি লাল কাপড় পরিহিত জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাবার সময় তাকে সালাম দিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দেননি (দা) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং উপরোক্ত সূত্রে গরীব । আলেমদের মতে এ হাদীসের অর্থ হল, তিনি কুসুম রংয়ের পোশাক অপছন্দ করেন। তাদের মতে কুসুম রং ব্যতীত লাল, মেটে ইত্যাদি রং দ্বারা যদি কাপড় লাল করা হয়, তবে কোন ক্ষতি নেই । www.pathagar.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।