8২ জামে আত-তিরমিযী ২৬৯৮ ৷ যায়েদ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ যে ব্যক্তি তার গৌফ খাটো করে না, সে আমাদের (সুন্নাতের) অনুসারী নয় (আ, না) ১ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । এ অনুচ্ছেদে মুগীরা ইবনে শোবা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে বাশশার-ইয়াহ্ইয়া ইবনে সাঈদ-ইউসুফ ইবনে সুহাইব (র) থেকে এই সনদে উপরোক্ত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণিত আছে। অনুচ্ছেদ £ ১৭ দাড়ি ছাটা সম্পর্কে । G4. i8 IA OF AG 2 Ll be O50 on rs Bo 0s Cao .v1AA SEE AAT ES EC 5b Gah be ২৬৯৯ । আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈঘে-প্রস্থে উভয় দিকে তার দাড়ি ছাটতেন। আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারীকে বলতে শুনেছি, উমার ইবনে হারূনের বর্ণিত হাদীস গ্রহণীয় বলা যায়। “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ির দৈর্ঘ্য-প্রস্থ উভয় দিকে ছাটতেন” এই হাদীস ব্যতীত তার অন্য কোন রিওয়ায়াত সম্পর্কে আমার জানা নাই, যার কোন ভিত্তি নাই বা যা তিনি এককভাবে বর্ণনা করেছেন। আমরা কেবল উমার ইবনে হারূনের রিওয়ায়াত হিসাবে উপরোক্ত হাদীস জানতে পেরেছি । আমি ইমাম বুখারীকে উমার ইবনে হারূন সম্পর্কে উত্তম অভিমত পোষণ করতে দেখেছি। আমি কুতাইবাকে বলতে শুনেছি, উমার ইবনে হারূন ছিলেন হাদীসের ধারক । তিনি বলতেন, “কথা ও কাজের সমষ্টি হল ঈমান" (আল-ঈমান কাওল ওয়া আমাল) । সূত্রে, তিনি সাওর ইবনে ইয়াযীদের সূত্রে £ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীদের বিরুদ্ধে মিনজানীক (পাথর নিক্ষেপক যন্ত্র) স্থাপন করেছেন। ১. গৌফ ছেটে বা কেটে ফেলতে হবে, যাতে ঠোট ঢেকে না যায়। ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মাদ ও যুফার (র)-এর মতে গোফ ছাটা বা মুণ্ডন করা উভয়ই জায়েয, তবে মুণ্ডন করাই উত্তম । শাফিঈ মাযহাবের অভিমতও তাই (সম্পাদক) www.pathagar.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।