জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ٤٣٥
📝 نص 📖 PDF

প্রসংগ কথা আল্লাহ জাল্লা শানুহুর জন্য সমস্ত প্রশংসা এবং সালাত ও সালাম তার প্রিয় হাবীব সায়্যিদুল মুরসালীন ওয়া খাতামান নাবিয়্যীনের প্রতি । তার পরিবারবর্গ ও তার সাহাবীগণের উপর আল্লাহ্র রহমাত ও অনুগ্রহ বর্ষিত হোক । নিরলস পরিশ্রমের মাধ্যমে হাদীস বিশারদগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদীস সংরক্ষণ ও তার চর্চা যুগ যুগান্তরে অব্যাহত রেখেছেন, আল্লাহ তাআলা তাদের এই সাধনাকে কবুল করুন এবং একে উন্মাতের হেদায়াতের উপায় বানিয়ে দিন। অনুবাদ গ্রস্থখানির হাদীস বিন্যাসে. প্রধানত মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইবরাহীম আতওয়াহ ইওয়াদ সম্পাদিত গ্রন্থ থেকে তিরমিযীর মূল পাঠ গ্রহণ করেছি এবং কঠিন শব্দের বিশ্লেষণে হাফেজ আবদুর রহমান মুবারকপুরী (র)-এর তুহ্‌ফাতুল আহ্‌ওয়াযী শীর্ষক তিরমিযীর ভাষ্যগ্রন্থ অনুসরণ করেছি । ক্ষেত্রবিশেষে ব্রাকেটের মধ্যে মূল হাদীসের বিকল্প পাঠ উল্লেখ করা হয়েছে। তাফসীর সংক্রান্ত অধ্যায়ে পূর্ণ আয়াত উল্লেখ করা হয়নি, তবে সূরা ও আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে এবং উদ্ধৃত আয়াত ব্রাকেটের মধ্যে রাখা হয়েছে। হাদীসের পরিচয়, হাদীসের পরিভাষা এবং ইমাম তিরমিযীর নিজস্ব বিশেষ কতিপয় পরিভাষার জন্য প্রথম খণ্ডের “প্রসংগ কথা” শীর্ষক ভূমিকা দেখা যেতে পারে। হাদীসের শেষে যুক্ত শব্দসংকেতের দ্বারা বুঝানো হয়েছে যে, সংশ্লিষ্ট হাদীসখানা উল্লেখিত গ্রস্থেও একই সাহাবী কর্তৃক বর্ণিত । বিশেষত গবেষকদের সুবিধার জন্যই আমি এই শ্রম স্বীকার করেছি । হাদীসের যথসাধ্য নির্ভুল অনুবাদের চেষ্টা করা হয়েছে। তথাপি কোনরূপ ভুল পাঠকগণের দৃষ্টিগোচর হলে তা প্রকাশক অথবা অনুবাদকদ্বয়কে অবহিত করার জন্য সনির্বন্ধ অনুরোধ রইল । অনুচ্ছেদের অধীনে বন্ধনীর মধ্যে উল্লেখিত শিরনাম সম্পাদক কর্তৃক সংযোজিত । রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের এই খেদমতটুকু আল্লাহ তাআলা কবুল করুন এবং এর দ্বারা তার বান্দাগণকে হেদায়াতের পথে চলার তৌফিক দান করুন | আমীন! মুহাম্মাদ মূসা গ্রাম £ শৌলা, পোষ্ট £ কালাইয়া জিলা £ পটুয়াখালী www.pathagar.com

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.