জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

৩২৬ জামে আত-তিরমিযী ৩০৯৭ ৷ সুদ্দী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি মুররা আল-হামদানীকে জিজ্ঞেস করলাম, মহান আল্লাহ্র এ বাণী সম্পর্কে £৪ “ তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোযখের উপর দিয়ে অতিক্রম করবে না” (১৯ £ ৭১) । তিনি আমাকে হাদীস বর্ণনা করে শুনান যে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) তাদের হাদীস বর্ণনা করেছেন এবং বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ লোকেরা আগুনের উপর দিয়ে অতিক্রম করবে এবং যার যার কৃতকর্ম অনুযায়ী তা পার হতে থাকবে । তাদের প্রথম দল বিজলি চমকানোর ন্যায় দ্রুত পার হয়ে যাবে। পরবর্তী দল বাতাসের বেগে, অতঃপর দ্রুতগামী ঘোড়ার বেগে, অতঃপর উদ্টরারোহীর বেগে, অতঃপর মানুষের দৌড়ের গতিতে, অতঃপর হেটে চলার গতিতে পার হবে (আ, দার, বা, হা) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান । শোবা (র) এ হাদীস সুদ্দীর সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু তিনি এটাকে মরফুরূপে বর্ণনা করেননি । IG (G30 USL 0) Alc of all Ls GF IG Lo GF Gl POC Se ৩০৯৮ ৷ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । আল্লাহ্র বাণী £৪ “তোমাদের প্রত্যেককেই তার উপর দিয়ে অতিক্রম করতে হবে” (১৯ ৪ ৭১) সম্পর্কে তিনি বলেন, কিয়ামতের দিন লোকেরা তার (পুলসিরাত) উপর দিয়ে অতিক্রম করবে। তারা নিজ নিজ কৃতকর্ম অনুযায়ী (বিভিন্ন গতিবেগে) এটা পার হবে। মুহাম্মাদ ইবনে বাশশার-আবদুর রহমান-শোবা-সুদ্দী (র) থেকে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আবদুর রহমান বলেন, আমি শোবাকে মাসউদ (রা)-র সূত্রে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখিত হাদীস বর্ণনা করেছেন। শোবা (র) বলেন, আমি সুদ্দীর নিকট এ হাদীস মরফৃ হিসাবেই শুনেছি। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই (মরফ্‌ হিসাবে বর্ণনা করা) ত্যাগ করেছি । lle bp Loe 2 Als Co LS Go YA flJG ds 4 dl As ld Hl lo lo www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।