জামে আত-তিরমিযী ৫ম খন্ড
/ ৪৩৫
📝 লেখা 📖 পিডিএফ

- আবওয়াবু তাফসীরিল কুরআন ৩১৯ তো কাউকে হত্যা করেনি? আপনি তো একটা বড় অন্যায় করে ফেলেছেন । খিযির বলেন, আমি কি তোমাকে বলিনি, তুমি আমার সাথে ধৈর্য ধরে চলতে পারবে না” (১৮ 8 ৭৪-৭৫)? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ এ কথাটা পূর্বের কথার চেয়ে অধিক শক্ত ছিল। মূসা আলাইহিস সালাম বলেন, “অতঃপর আমি যদি আপনার কাছে কিছু জিজ্ঞেস করি, তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না । আমাকে প্রত্যাখ্যান করার মত ক্রটি আপনি আমার মধ্যে পেয়েছেন। ভারা উভয়ে আবার সামনে অগ্রসর হলেন এবং চলতে চলতে একটি জনপদে এসে পৌঁছলেন এবং সেখানকার লোকদের কাছে আহার চাইলেন । কিন্তু তারা তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করতে রাজী হয়নি। সেখানে তারা একটি দেয়াল দেখতে পেলেন, যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল” (১৮ £ ৭৬-৭৭) । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ দেয়ালটি ঝুঁকে পড়েছিল । খিযির তার হাত দিয়ে দেয়ালটি ঠিক করে দিলেন । মূসা আলাইহিস সালাম তাকে বলেন £ আমরা এমন এক সম্প্রদায়ের কাছে আসলাম, যারা আমাদেরকে মেহমান হিসাবেও গ্রহণ করেনি বা আহারও করায়নি। “আপনি ইচ্ছা করলে এই কাজের মুজরী আদায় করতে পারতেন খিযির বলেন, বাস!এখানেই তোমার ও আমার একত্রে ভ্রমণ শেষ । তুমি যেসব বিষয়ে ধৈর্য ধারণ করতে পারনি, এখন আমি তোমাকে সেসব বিষয়ের তাৎপর্য বলে দিব" (১৮ £ ৭৭-৭৮) । রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম বলেন $ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর রহমত নাযিল করুন। আমাদের আশা ছিল যে, তিনি যদি ধৈর্য ধারণ করতেন এবং আমাদেরকে তাদের এসব বিষয়ের তথ্য জানানো হত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মূসা আলাইহিস সালাম শর্তের কথা ভুলে গিয়েছিলেন বলেই প্রথম প্রশ্নটি করেছেন। তিনি আরো বলেন ঃ একটি চড়ুই পাখি এসে তাদের নৌকার কিনারে বসে, অতঃপর তা সমুদ্রে নিজের ঠোট ডুবিয়ে দেয়। খিযির তাকে বললেন, এই চড়ুই পাখি সমুদ্রের পানি যতটুটু কমিয়েছে, আমার ও আপনার জ্ঞান আল্লাহ্‌র জ্ঞানভাণ্ডার থেকে ঠিক ততটুকুই কমিয়েছে। সাঈদ ইবনে জুবাইর (র) বলেন, ইবনে আব্বাস (রা) পড়তেন $ + Lak I EL fF BU UL UK “তাদের সামনে ছিল এক বাদশাহ যে প্রতিটি নিত নৌকা জোরপূর্বক কেড়ে নিত।” তিনি আরো পড়তেন £ (5 5১3 5৬ ০, www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।