৩১৮ জামে আত-তিরমিযী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তীরা উভয়ে নিজেদের পদচিহ্ন ধরে অগ্রসর হতে হতে পূর্বের সেই প্রান্তরে এসে পৌঁছলেন । তারা দেখতে পেলেন, এক ব্যক্তি চাদর লক্বা করে গায়ে দিয়ে মুখ ডেকে শুয়ে আছেন। মূসা তোমাদের এ এলাকায় সালামের তো প্রচলন নেই (হয়ত তুমি একজন আগস্তুক)? তিনি বলেন, আমি মূসা আলাইহিস সালাম । তিনি বলেন, বনী ইসরাঈলের মূসা? তিনি বলেন, হা । তিনি বলেন, আপনার কাছে আল্লাহ তাআলার দানকৃত এক বিশেষ জ্ঞান আছে। আমি তা জানি না। আর আমাকেও আল্লাহ তাআলা' এক বিশেষ জ্ঞান দান করেছেন যা আপনি জানেন না । মূসা আলাইহিস সালাম বলেন $ “আপনাকে যে জ্ঞান শিক্ষা দেয়া হয়েছে, তা শিখার উদ্দেশ্যে আমি কি আপনার সঙ্গে থাকতে পারি? তিনি বলেন £ আপনি ধৈর্য ধরে আমার সাথে থাকতে পারবেন না । আর যে বিষয়ে আপনার কিছুই জানা নেই, সে বিষয়ে আপনি কেমন করেই বা ধৈর্য ধারণ করতে পারেন? তিনি বলেন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। কোন ব্যাপারেই আমি আপনার নির্দেশের বিরোধিতা করব না” (১৮ ৫৪ ৬৬-৬৯) । খিযির আলাইহিস সালাম তাকে বলেন, “ঠিক আছে, আপনি যদি আমার সাথে চলতে থাকেন, তাহলে আপনি আমার কাছে কোন বিষয়ে জিজ্ঞেস করতে পারবেন না, যতক্ষণ আমি আপনাকে তা না বলি” (১৮ 8£ ৭০) । তিনি (মূসা) বলেন, হা ঠিক আছে । খিযির ও মূসা আলাইহিস সালাম সমুদ্রের তীর ধরে পদ্বরজে চলতে থাকলেন। তাদের সামনে দিয়ে একটি নৌকা যাচ্ছিল । তারা উভয়ে তাদের সাথে কথা বললেন এবং তাদেরকে নৌকায় তুলে নেয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিযিরকে চিনে ফেলল এবং কোন ভাড়া ছাড়াই তাদের উভয়কে নৌকায় তুলে নিল। খিযির নৌকার একটি তক্তা খুলে নিলেন । মূসা আলাইহিস সালাম তাকে বলেন, লোল্লুরা আমাদেরকে ভাড়া ব্যতীতই নৌকায় তুলে নিল, আর আপনি নৌকাটির ক্ষতি সাধন করলেন : আপনি কি তাদের ডুবিয়ে দিতে চান? “আপনার এ কাজটি খুবই আপত্তিকর । খিযির বলেন, আমি কি তোমাকে বলিনি যে, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? মূসা বলেন, আপনি আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না । আমার ব্যাপারে আপনি অতটা কড়াকড়ি করবেন না” (১৮ £ ৭১-৭৩) ৷ তারা নৌকা থেকে অবতরণ করে সমুদ্রের তীর ধরে অগ্রসর হতে থাকেন । পথিমধ্যে দেখা গেল, একটি বালক অপর কয়েকটি বালকের সাথে খেলাধুলা করছে। খিযির আলাইহিস সালাম নিজের হাতে ছেলেটির মাথা ধরে তা ঘাড় থেকে বিচ্ছিন্ন করে দিলেন এবং এভাবে তাকে হত্যা করেন । মূসা আলাইহিস সালাম তাকে বলেন, “আপনি একটা নিষ্পাপ বালককে হত্যা করলেন! অথচ সে www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।