আবওয়াবু তাফসীরিল কুরআন ৩১৭ সবচেয়ে বড় জ্ঞানী? তিনি বলেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী । এতে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। কেননা তিনি এলেমকে আল্লাহ্র সাথে সম্পৃক্ত করেননি (অর্থাৎ আল্লাহ সর্বাপেক্ষা বড় জ্ঞানী এ কথা বলেননি) । আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠান, আমার বান্দাদের অন্তর্ভুক্ত এক বান্দা দুই সমুদ্রের সংগমস্থলে আছে। সে তোমার চেয়ে অধিক জ্ঞানী । মূসা আলাইহিস সালাম বলেন $£ হে আমার প্রতিপালক! আমি কি উপায়ে তীর সাথে সাক্ষাত করব? মহান আল্লাহ বলেন ঃ তুমি থলেতে একটি মাছ লও । মাছটি যেখানে অস্তর্হিত হয়ে যাবে, সেখানেই সে আছে৷ অতএব তিনি রওনা হলেন এবং ইউশা ইবনে নূন নামক তার যুবক শাগরিদও তার সফরসঙ্গী হলেন। মূসা আলাইহিস সালাম একটি মাছ থলেতে ভরে নিলেন । তারা উভয়ে পদ্ব্বজে চলতে চলতে একটি প্রকাণ্ড পাথরের নিকট (সমুদ্রের তীরে) এসে পৌঁছেন। এখানে দু'জনই শুয়ে বিশ্রাম নিলেন । থলের মধ্যকার মাছটি নড়াচড়া করতে করতে তা থেকে বের হয়ে সমুদ্রে পতিত হল । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আল্লাহ তাআলা মাছটি দিয়ে পানির স্রোতধারা বন্ধ .করে দিলেন। ফলে তা প্রাচীরবৎ হয়ে গেল এবং মাছটির জন্য এভাবে একটি পথের ব্যবস্থা হল ৷ মূসা আলাইহিস সালাম ও তার যুবক সঙ্গীর কাছে এটা বড়ই আশ্চর্য লাগছিল । তারা দিনের অবশিষ্ট সময় ও রাতে অগ্রসর হতে থাকলেন । তার সঙ্গী তাকে মাছের অবস্থা সম্পর্কে অবহিত করতে ভুলে গেল । ভোর হলে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলেন, “আমাদের সকালের নাশতা লও। আজকের সফরে আমরা অত্যধিক ক্লান্ত হয়ে পড়েছি” (১৮ £ ৬২) । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ যে জায়গায় যেতে তাদেরকে নির্দেশ দেয়া- হয়েছিল, সেখান পর্যন্ত পৌঁছতে তারা ক্লান্ত হননি । কিন্তু নির্দেশিত স্থান অতিক্রম করার পরই তাদেরকে ক্লান্তিতে পেয়ে বসে “যুবক বলল, আমরা যখন সেই প্রস্তরময় প্রান্তরে আশ্রয় নিয়েছিলাম, তখন কি ঘটনা ঘটেছে তা কি আপনি লক্ষ্য করেননি? মাছের প্রতি আমার কোন লক্ষ্য ছিল না। আর শয়তান আমাকে এমনভাবে ভুলিয়ে দিয়েছে যে, আমি আপনার কাছে তা উল্লেখ করতেও ভুলে গেছি। মাছ তো আশ্চর্য রকমভাবে বের হয়ে সমুদ্রে চলে গেছে। মূসা বলেন, আমরা তো এটাই চেয়েছিলাম” (১৮ £ ৬৪) । তাঁরা উভয়ে তাদের পদচিহ্ন ধরে প্রত্যাবর্তন করলেন সুফিয়ান সাওরী (র) বলেন, কতিপয় লোকের ধারণা যে, এই প্রস্তরময় ময়দানে (বা সমুদ্র তীরেই) আবে হায়াতের ঝর্ণা অবস্থিত। মৃতদেহের উপর এই পানি ছিটিয়ে দিলে সে জীবিত হয়ে উঠে। এই মাছের কিছু অংশ খাওয়াও হয়েছিল । এঁ ঝর্ণার পানির ফৌটা মাছের গায়ে পড়লে সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল । www.pathagar.com
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।