আবওয়াবু তাফসীরিল কুরআন ৩১৩ IE UPA LE SL LENS) BLIG $। | GE A LL es fe GO ৩০৮৬৷৷ আর সাংদ আল বদর (রা) থেকে বর্নিচ ৷ ডিরি বলেন, বনুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কিয়ামতের দিন আমি সকল আদম সন্তানের নেতা হব । এতে গর্বের কিছু নেই । আমার হাতেই থাকবে হাম্দের (প্রশংসার) পতাকা । এতেও গর্বের কিছু নেই । সেদিন আদম আলাইহিস সালাম এবং অন্য সকল নবী আমার পতাকাতলেই সমবেত হবেন । আমিই প্রথম ব্যক্তি যার জন্য জমিন বিদীর্ণ করা হবে (অর্থাৎ আমাকেই সর্বপ্রথম উদিত করা হবে) । এতেও অহংকারের কিছু নেই । লোক্কুরা তিনবার ভীতসন্তরস্ত হবে। অতঃপর তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি আমাদের পিতা আদম । আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, আমি এমন এক অপরাধ করেছিলাম যার পরিণতিতে আমাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল। তোমরা বরং নূহ আলাইহিস সালামের কাছে যাও তারা নূহ আলাইহিস সালামের কাছে এলে তিনি বলবেন, আমি পৃথিবীর অধিবাসীদের এমন বদ দোয়া করেছিলাম, যার পরিণতিতে তারা ধ্বংস হয়েছে (এজন্য আমি লজ্জিত) । অতএব তোমরা ইবরাহীম আলাইহিস সালামের কাছে যাও । তারা ইবরাহীম আলাইহিস সালামের কাছে এলে তিনি বলবেন, আমি তিনটি মিথ্যা বলেছিলাম । (রাবী বলেন) অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ প্রতিটি মিথ্যাকে কৌশল হিসাবে গ্রহণ করে তিনি আল্লাহ্র দীনকে হেফাজত করেছেন । (ইবরাহীম আলাইহিস সালাম বলবেন) তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে যাও । তারা মূসা আলাইহিস সালামের কাছে এলে তিনি বলবেন, আমি এক ব্যক্তিকে হত্যা করেছি । অতএব তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে এলে তিনি বলবেন, আল্লাহ্কে বাদ দিয়ে আমার ইবাদত করা হয়েছে। আমাকে মা'বুদ বানানো হয়েছে। তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £$ তারা আমার কাছে আসবে এবং আমি তাদের সাথে যাব । ইবনে জুদআন বলেন, আনাস (রা) বলেছেন, আমি যেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছি, আর তিনি বলছেন £ আমি বেহেশতের দরজার শিকল ধরে তাতে খটখট শব্দ করব । ভেতর থেকে বলা হবে, কে? বলা হবে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৷ সাথে সাথে ভেতরের অধিবাসীরা আমার .সৌজন্যে. দরজা খুলে দিবে, আমার নাম শুনে প্রভাবিত হবে এবং মারহাবা মারহাবা বলে আমাকে www.pathagar.com
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।